ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

সাতকানিয়ায় ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

প্রতিবেদক
admin
৩০ অক্টোবর ২০১৯, ৯:৫২ অপরাহ্ণ

Link Copied!

মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে মোহাম্মদ মহিউদ্দিন (৫৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। (আজ ৩০ অক্টোবর) বুধবার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ দিন আগে মহিউদ্দিন ওই ছাত্রীকে পেঁপে দেওয়ার লোভ দেখিয়ে একটি পেঁপেবাগানে নিয়ে যান । পরে সেখানেই তাকে ধর্ষণ করেন মহিউদ্দিন। ধর্ষণের কথা কাউকে জানালে ওই ছাত্রীকে মেরে ফেলার হুমকিও দেন তিনি। ঘটনার পরদিন অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় ১৫ অক্টোবর তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক নিশ্চিত করেন, স্কুলছাত্রীটি ধর্ষণের শিকার হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিষয়টি জানতে পেরে মহিউদ্দিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এওচিয়ার ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, ধর্ষণের বিষয়টি এত দিন গোপন ছিল। গতকাল সন্ধ্যার দিকে জানতে পেরে অভিযুক্ত মহিউদ্দিনকে আটক করলে তিনি ধর্ষণের বিষয়টি স্বীকার করেন।

সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব আলম বলেন, মামলা হওয়ার পর আজ দুপুরে মেডিকেল পরীক্ষার জন্য মেয়েটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিউদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান

৬-৭টি বিষয়ে ফেল করেও কলেজে তালা দিলেন অকৃতকার্য শিক্ষার্থীরা

র‍্যাব কর্মকর্তার হত্যার পর জঙ্গল সলিমপুরে বড় অভিযান, মাঠে ৪ হাজার সদস্য

বন বিভাগের জমিতে ৬ রুমের অবৈধ ভবন: অভিযোগের তীরে ডেপুটি রেঞ্জার, ‘টাকা দিয়ে ম্যানেজ’

‎শান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ

ঢাবিতে ‘ইশা খাঁ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎শান্তিগঞ্জে জয়কলস ইউপি’র ভিজিএফ চাল বিতরণ

যুদ্ধ কতক্ষণ চলবে তা জানিয়েছেন ইরানের কমান্ডার

ইসরাইলের হাইফা নৌঘাঁটিতে বড় আকারের হামলার দাবি হিজবুল্লাহর

লন্ডন প্রবাসী জামাল চৌধুরীর উদ্যোগে চকরিয়ায় ইফতার সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ‎