ঢাকাবুধবার , ১০ জুনe ২০২৬
  1. সর্বশেষ

“পেটে ভাত না থাকলে ডিজিটাল মহেশখালীর সেবা নিয়ে কি করবো?”

প্রতিবেদক
নিউজ ভিশন
৭ মার্চ ২০২১, ৩:২৮ অপরাহ্ণ

Link Copied!

ভাতে মরছে লবন চাষীরা। স্বপ্ন দেখানো বাদ দিয়ে ন্যায্য মূল্যটা নিশ্চিত করুন। পেটে ভাত না থাকলে সুন্দর সুন্দর রাস্তাঘাট, ডিজিটাল মহেশখালীর সেবা নিয়ে কি করবো? আমরা বাঁচতে চাই। পরিবার বাঁচাতে চাই। আপনাদের সুন্দর সুন্দর কথায় আর বিশ্বাসী নই। আন্দোলনের নামে ব্যক্তিস্বার্থ আদায় নয় বরং জনস্বার্থ আদায় করুন।

প্রান্তিক লবন চাষীদের বাড়ি বাড়ি খোঁজ নিন। ভোটের আগেতো কত বাড়ি গেলেন। এবার আবারো যান। দেখে আসুন কত জনের চুলায় ঠিকমত আগুন জ্বলেনা। দেখুন কতজন তিনবেলা খেতে পারেনা। দেখুন চিকিৎসার অভাবে কতজন কাতরাচ্ছে৷ এসব সত্য কথা কখনো তুলে ধরবেননা কোথাও। কারণ এসব আপনাদের ডিসক্রেডিট।

প্রতিমন লবনের দাম ১৬০ টাকা৷ প্রতিমন সমান ৪০ কেজি। প্রতিকেজি লবন ৪টাকা ধরে বিক্রি হচ্ছে। শুনেছেন, শায়েস্তা খাঁ আমলের লবন চাষ হচ্ছে এখন মহেশখালীতে৷ অবশ্য সুবিধা একটা আছে। যেমন, চাষী ভাতে মরলে লবন চাষ বন্ধ হবে। আর লবন চাষ বন্ধ হলে জমি খালি পড়ে রইবে। তখন অধিগ্রহণ বিনা বাঁধায় হবে।

লবনের ন্যায্য মূল্য নির্ধারণ করে চাষীদের বাঁচানো হোক। বাঁচানো হোক তাদের পুরো পরিবারকে। বাঁচানো হোক মহেশখালীর অধিকাংশ মানুষকে।

লেখক-
এস. এম. রুবেল
সংবাদকর্মী

আরও পড়ুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২, আহত অন্তত ২০

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা

ইসলামপুরে খড় শুকাতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

দাবি আদায়ে আইএমসি তে ইন্টার্ন ও সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

শিশু রামিসাকে ধর্ষণ–হত্যায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ