ঢাকাবুধবার , ১০ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

লোহাগাড়ার পদ্মা ব্যাংকে ইসলামী ব্যাংকিং সেবা চালু

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১২ অক্টোবর ২০২৩, ১২:৪৮ পূর্বাহ্ণ

Link Copied!

সাত্তার সিকদার, লোহাগাড়া, চট্টগ্রাম।

পদ্মা ব্যাংক লিমিটেড লোহাগাড়া শাখায় ইসলামী ব্যাংকিং সেবা চালু হয়েছে।

১১অক্টোবর (বুধবার) লোহাগাড়া শাখায় এ উপলক্ষে গ্রাহকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পদ্মা ব্যাংক লোহাগাড়া শাখা ব্যবস্থাপক মাহমুদুর রহমান আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,পদ্মা ব্যাংক ইসলামী ব্যাংকিং চট্টগ্রাম উইনডো ইনচার্জ মোহাম্মদ তাজুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আগ্রাবাদ অপারেশন ম্যানেজার হুমায়ূন কবির, লোহাগাড়া শাখা ম্যানেজার অপারেশন কামাল হোসেন। ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন লোহাগাড়া বণিক সমিতির অর্থ সম্পাদক সাংবাদিক সাত্তার সিকদার।

প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম বলেন,পদ্মা ব্যাংক লিমিটেড সারাদেশের শাখা গুলোকে ইসলামী ব্যাংকিং এর আওতায় আনতে কাজ করে যাচ্ছে। চট্টগ্রামের মানুষ ধর্মভীরু, একথা মাথায় রেখে পদ্মা ব্যাংক লিঃ লোহাগাড়া শাখাও ইসলামী ব্যাংকিং এর আওতাভুক্ত করা হলো। সম্মানিত গ্রাহকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, প্রবাসী মোঃ আলী, জমিদার হাবিবুর রহমান,ব্যবসায়ী নেতা দিদারুল আলম ছোটন, এহছানুল হক, ফয়েজ আহমদ, শফিক আহমেদ, মোস্তাক আহমদ, হেলাল উদ্দিন, আনোয়ার হোসেন,
ব্যাংকের অফিসার গোলাম মোক্তাদির, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২, আহত অন্তত ২০

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা

ইসলামপুরে খড় শুকাতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

দাবি আদায়ে আইএমসি তে ইন্টার্ন ও সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

শিশু রামিসাকে ধর্ষণ–হত্যায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ