ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

আব্বু, তোমার শূন্যতা অপূরণীয়

প্রতিবেদক
নিউজ ভিশন
২১ জুন ২০২০, ৪:৩৭ অপরাহ্ণ

Link Copied!

প্রিয় আব্বু ,

এতদিন বাবা দিবসগুলো তোমাকে না উইশ করেই পার করে দিয়েছিলাম। অনেক না বলা কথা জমে আছে যেগুলো তোমাকে বলা হয়নি। সময় থাকতে কথা গুলো তোমাকে বলতে পারিনি।

আজ ৩ বছর হলো তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো। কিন্তু এমন একটা দিন যায় না, যেদিন আমি তোমার কথা মনে করি না, তোমাকে মিস করি না। তুমি যে বছর চলে গিয়েছো আমি তখন দ্বাদশ শ্রেণির ছাত্রী। আমাকে নিয়ে তোমার কত্ত স্বপ্ন ছিলো। আমার মনে আছে, আমি যখন ক্লাস সিক্সে শহরের গার্লস স্কুল এ পড়ার সুযোগ পাই, রাত দুইটায় রেজাল্ট শুনে এসে তুমি আমাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেয়েছিলে। তোমাকে ঐদিনের মত খুশি আমি আর কখনই হতে দেখিনি। তোমার সব সময় আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিলো। আমার দুজন কাজিন এর কথা সব সময় তুমি আমাকে বলতে, তারা দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তুমি সবসময় এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে অন্যরকম ছবি আঁকতে। আজ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। আমি জানি তুমি যদি বেঁচে থাকতে আমার এই শিক্ষা প্রতিষ্ঠান এ চান্স পাওয়ার কথা শুনে সবচেয়ে বেশি খুশি তুমি হতে। হয়তো তুমি পুনর্বার আমাকে জড়িয়ে ধরে আমার কপালে একটা চুমু খেতে। আমার আফসোস, তোমার ওই খুশি মাখানো বদনটা  দেখার সৌভাগ্য আমার হলো না।
আমার এসএসসি পরীক্ষার পরে বন্ধুদের দেখাদেখি তোমার কাছে যখন প্রথম ফোন কিনে দেওয়ার আবদার করি, তখন তুমি আমাকে মানা করেছিলে। এ নিয়ে আমি তোমার সাথে অনেক দুর্ব্যবহার করেছিলাম। এমনকি ফোন কিনে আমার আবদার পূরণ করার পরেও রাতে ফোন নিয়ে নেওয়ার জন্য আমি অনেক খারাপ ব্যবহার করেছি। কিন্তু যখন আমার কৈশর কাল শেষ হয়েছে, তখন আমি বুঝতে পেরেছি যে তুমি আমার ভালোর জন্যে এমনটা করেছিলে। আর এটা বুঝতে পেরে আমার কষ্ট আরও বেশি ভারি হয়েছে। কারণ, এখন তোমার কাছে ক্ষমা চাওয়ার আমার কোনো রাস্তা খোলা নেই। জীবনের শেষ দিন অব্দি আমার এই আফসোস থেকে যাবে বাবা। আমার এত খারাপ ব্যবহার কখনও তুমি গায়ে মাখাওনি। আজ তুমি বেঁচে থাকলে আমি তোমার কাছে ক্ষমা চাইতাম। বুঝে কিংবা না বুঝে অনেক দুর্ব্যবহার করেছি তোমার সাথে, কিন্তু তুমি কখনো একটা টু শব্দ করোনি। এ বেলায়, আমাকে ক্ষমা করে দিও আব্বু।

এই পৃথবীতে তোমার শূন্যতা কেউ হাজার চেষ্টা করলেও কখনও পূরণ করতে পারবেনা। এমন দিন যায় না, যেদিন তোমার ফাঁকা জায়গাটা আমি উপলব্ধি করতে পারি না।
তুমি বেচেঁ থাকতে আমি কখনও তোমাকে বলতে পারিনি আমি তোমাকে কতটা ভালবাসি। আজ এই বাবা দিবসে তোমাকে বলতে চাই যে, আমি  তোমাকে অনেক ভালবাসি আব্বু। তুমি যেখানেই থাকো ভালো থাকো।

 

জেরিন তাসনিম।

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।

 

 

 

ইকবাল/ঢাকা।

আরও পড়ুন

কক্সবাজার সদর থানা পুলিশ কর্তৃক নকল বিদেশি মদ প্রস্তুতকারক, নকল বিদেশী মদ তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ নকল বিদেশী মদ উদ্ধার

মানবিক শওকত হোসেনের উদ্যোগে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনে যুক্ত হলো নতুন অ্যাম্বুলেন্স

চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা

কক্সবাজারের সীমান্ত বাণিজ্যে বড় ক্ষতি: টেকনাফ স্থলবন্দর ও শাহপরীর দ্বীপ করিডোর বন্ধের প্রভাব

শত্রু চিনলে জীবন জয়

শত্রু চিনলে জীবন জয়

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর আবুধাবির পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন

দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় পরিবর্তন

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

খুরুশকুলে বেপরোয়া হয়ে উঠেছে শীর্ষ সন্ত্রাসী জিয়াবুল, সেলিম, রুবেল গ্যাং, অনিরাপদ হয়ে উঠেছে খুরুশকুল।

সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন ‎

বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

বিজয় সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে ইতালী প্রবাসী শামীমকে সংবর্ধনা প্রদান