ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

সরকারবাজার এলাকা থেকে দেড় লক্ষাধিক টাকার ভারতীয় নাসির বিড়ি ভর্তি মাইক্রোবাস আটক।

প্রতিবেদক
admin
৬ অক্টোবর ২০১৯, ১২:৩৫ পূর্বাহ্ণ

Link Copied!

সদর প্রতিনিধি, মৌলভীবাজার।

মৌলভীবাজার-সিলেট সড়কের সরকারবাজার এলাকা থেকে দেড় লক্ষাধিক টাকার ভারতীয় নাসির বিড়ি ভর্তি মাইক্রোবাস (প্রাইভেট নোহা) আটক করেছে মডেল থানা পুলিশ। পুলিশের ধাওয়ার মুখে পালিয়ে গেছে গাড়ির চালক ও চোরাকারবারি।

গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সরকারবাজার এলাকায় এই ঘটনা ঘটেছে। আটককৃত গাড়ির নং ঢাকা মেট্রো চ-১৩-৮৮৯৪।

মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, মৌলভীবাজার সদর উপজেলার সরকারবাজার এলাকা দিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি মাইক্রো যোগে নিয়ে যাচ্ছিল একটি চক্র। স্থানীয়দের মাধ্যমে এ ধরণের খবর পেয়ে মডেল থানা পুলিশের একটি দল তাদের পিছু নিয়ে ধাওয়া করে। মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের সরকারবাজার নামক স্থানে তারা নাসির বিড়ি ভর্তি মাইক্রো ফেলে পালিয়ে যায়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে বিড়িসহ গাড়িটি উদ্ধার করে।

তিনি আরো জানান উদ্ধারকৃত নাসির বিড়ির আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ দশ হাজার টাকা। উদ্ধার করা বিড়ি ও মাইক্রো জব্দ দেখিয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা হয়েছে

আরও পড়ুন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান

৬-৭টি বিষয়ে ফেল করেও কলেজে তালা দিলেন অকৃতকার্য শিক্ষার্থীরা

র‍্যাব কর্মকর্তার হত্যার পর জঙ্গল সলিমপুরে বড় অভিযান, মাঠে ৪ হাজার সদস্য

বন বিভাগের জমিতে ৬ রুমের অবৈধ ভবন: অভিযোগের তীরে ডেপুটি রেঞ্জার, ‘টাকা দিয়ে ম্যানেজ’

‎শান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ

ঢাবিতে ‘ইশা খাঁ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎শান্তিগঞ্জে জয়কলস ইউপি’র ভিজিএফ চাল বিতরণ

যুদ্ধ কতক্ষণ চলবে তা জানিয়েছেন ইরানের কমান্ডার

ইসরাইলের হাইফা নৌঘাঁটিতে বড় আকারের হামলার দাবি হিজবুল্লাহর

লন্ডন প্রবাসী জামাল চৌধুরীর উদ্যোগে চকরিয়ায় ইফতার সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ‎