সংবাদ শিরোনাম ::
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১১:২৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে। শুক্রবার নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রকাশিত সর্বশেষ তথ্যে এ সংখ্যা জানানো হয়েছে। খবর বিবিসির
কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ৪ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে।
তবে উদ্ধার ও অনুসন্ধান অভিযান এখনও চলছে। ফলে হতাহত ও নিখোঁজের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে। শুক্রবার দিনের বিভিন্ন সময়ে নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন সরকারি হিসাব পাওয়া গেছে; সকালে নেপাল পুলিশ ৪৬৯টি মরদেহ উদ্ধারের কথা জানিয়েছিল।
























