ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

জুলাই গণহত্যার আসামিদের ফিরিয়ে এনে বিচারের দাবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
নিউজ ভিশন
১১ মার্চ ২০২৬, ২:৪০ পূর্বাহ্ণ

Link Copied!

মাহমুদ, ঢাবি থেকেঃ শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার আসামিদের ও শহীদ শরীফ ওসমান বিন হাদীর হত্যাকারীদের ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি।

১০ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। পরে বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্য থেকে নীলক্ষেত সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা “লিগ ধর, জেলে ভর” এবং “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা” ইত্যাদি স্লোগান দেয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসিসর চৌধুরী ও সাধারণ সম্পাদক আল আমিন সরকারসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ভারতে পলাতক জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শেখ হাসিনা, আওয়ামী লীগের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এবং শহীদ শরীফ ওসমান বিন হাদীর হত্যাকারীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। তারা বলেন, অপরাধীরা দেশের বাইরে অবস্থান করলেও আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

নেতারা আরও দাবি জানান, সারাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড প্রশাসনিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের অপতৎপরতা বন্ধ করতে হবে।

বক্তারা বলেন, দেড় হাজারের অধিক শহীদের রক্ত এবং অর্ধলক্ষাধিক আহত মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত আন্দোলনের চেতনাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে। তাদের ভাষ্য অনুযায়ী, যারা হামলাকারীদের পক্ষে বৈধতা তৈরির চেষ্টা করছে তারা মহান মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ব্যর্থ করার জন্য একটি নোংরা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, এ ধরনের প্রবণতা অব্যাহত থাকলে এর পরিণতি ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনকেই ভোগ করতে হবে। একই সঙ্গে তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আরও পড়ুন

বৃহত্তর নোয়াখালী যুব সমিতির আত্মপ্রকাশ উপলক্ষে ইফতার আয়োজন

রমজানের চেতনায় ঐক্যের বার্তা: বিশিষ্টজন ও সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল

দোলনায় খেলতে গিয়ে ওড়না পেঁচিয়ে ১০ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

পেকুয়ায় জুলাই শহীদ ওয়াসিম আকরামের পরিবারকে ঈদ উপহার দিল জামায়াত

চকরিয়ায় জামায়াতের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারে এলজিইডির উন্নয়ন কার্যক্রম: সড়ক, সেতু ও সামাজিক অবকাঠামো নির্মাণে অগ্রগতি

ফেনী পরশুরাম সরকারি কলেজে তালা দিলেন অকৃতকার্য শিক্ষার্থীরা

ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেফতার দুই আসামিকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চকরিয়ায় মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান

৬-৭টি বিষয়ে ফেল করেও কলেজে তালা দিলেন অকৃতকার্য শিক্ষার্থীরা