ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও অফিসে আগুন, প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রতিবেদক
নিউজ ভিশন
৮ মার্চ ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম সুমন, কক্সবাজার
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-৪ এর ডি-৪ ব্লক সংলগ্ন এলাকায় অবস্থিত এনজিও সংস্থা Caritas Bangladesh পরিচালিত WASH ফিল্ড অফিস ও গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অজ্ঞাত দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রবিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কিছুক্ষণের মধ্যেই তা বড় আকার ধারণ করে।

খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় MFFU’র রোহিঙ্গা ভলান্টিয়ার, সেনা টহল, এপিবিএন সদস্য, এনজিও কর্মী এবং স্থানীয় রোহিঙ্গাদের সহযোগিতায় প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে এনজিওটির গুদামে রাখা গৃহস্থালি সামগ্রী ও বিভিন্ন সরঞ্জামসহ একটি ওয়্যারহাউজ সম্পূর্ণ পুড়ে যায়। এতে আনুমানিক ২৭ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং কারা এ ঘটনায় জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদ ইফাতের মায়ের আকুতি

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস