ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চকরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন

প্রতিবেদক
নিউজ ভিশন
৮ মার্চ ২০২৬, ৭:০১ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চকরিয়ায় মানববন্ধন ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে। নারী ও কন্যা শিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে রাজনীতি, নির্বাচনসহ সকল ক্ষেত্রে নারীর সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন অংশগ্রহণকারীরা।
দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়ার উদ্যোগে রোববার দুপুরে হাজীয়ান আদর্শ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নারী দিবসের বিভিন্ন বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে অনুষ্ঠিত হয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা।
সনাক চকরিয়ার সভাপতি সন্তোষ কুমার সুশীলের সভাপতিত্বে এবং ইয়েস সদস্য কহিন আল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় নারী দিবস উপলক্ষে টিআইবির ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস সদস্য পুস্পিতা চৌধুরী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সনাক সদস্য খালেদা খানম ও নন্দিতা মুৎসুদ্দি, হাজীয়ান আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হাসান, বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু ফয়েজ মো. রিপন, শিক্ষক মো. সাকের আহমেদ ও কমরুন্নেসা সোনিয়া এবং ইয়েস দলনেতা মোহাম্মদ রিয়াদ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থীসহ ইয়েস ও এসিজি সদস্যরা অংশগ্রহণ করেন। এসময় বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জন্নাতুল মাওয়া রদিয়া উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীসহ সকলকে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের সামনের সড়কে “নারী ও কন্যা শিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনসহ সকল ক্ষেত্রে নারীর সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করা”-র দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগণের বিপুল উপস্থিতি দেখা যায়। মানববন্ধনে টিআইবি প্রণীত ১৪ দফা দাবি উপস্থাপন করা হয়।

বক্তারা বলেন, বাংলাদেশের সংবিধানের ২৮(২) অনুচ্ছেদে নারী-পুরুষের সমতা নিশ্চিত করার কথা উল্লেখ থাকলেও বাস্তবে নারীরা এখনো প্রায় সব ক্ষেত্রেই সমান সুযোগ থেকে বঞ্চিত। দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী হলেও রাজনীতি ও নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তাদের অংশগ্রহণ এখনো আশানুরূপ নয়।

বক্তারা আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের নারী প্রার্থীর সংখ্যা অত্যন্ত হতাশাজনক। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

আরও পড়ুন

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদ ইফাতের মায়ের আকুতি

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস