ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চকরিয়ায় মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
নিউজ ভিশন
১০ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম সুমন (চকরিয়া)কক্সবাজারঃ

চকরিয়ায় মাতামুহুরি নদী-তে গোসল করতে নেমে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেল ৩টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভিরচর এলাকার মাতামুহুরি পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মৌলভিরচর এলাকার জামাল উদ্দিনের কন্যা মাইমুনা আক্তার(১৪) এবং একই এলাকার আব্দুর রহিমের কন্যা ইশপা মুনি(১১)

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে ৪–৫ জন বান্ধবী একসঙ্গে নদীর ঘাটে গোসল করতে নামেন। একপর্যায়ে হঠাৎ করে মাইমুনা আক্তার ও ইশপা মুনি গভীর পানিতে চলে গেলে তারা ডুবে যান।

কিছুক্ষণ পর স্থানীয়রা তাদের পানিতে ভেসে উঠতে দেখে দ্রুত উদ্ধার করেন।

পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরীকে মৃত ঘোষণা করেন। এসময় সঙ্গে থাকা আরও দুই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, মাতামুহুরি নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতে হঠাৎ গভীর গর্ত সৃষ্টি হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ গর্তে পড়ে এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তারা।স্থানীয়রা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

৬-৭টি বিষয়ে ফেল করেও কলেজে তালা দিলেন অকৃতকার্য শিক্ষার্থীরা

র‍্যাব কর্মকর্তার হত্যার পর জঙ্গল সলিমপুরে বড় অভিযান, মাঠে ৪ হাজার সদস্য

বন বিভাগের জমিতে ৬ রুমের অবৈধ ভবন: অভিযোগের তীরে ডেপুটি রেঞ্জার, ‘টাকা দিয়ে ম্যানেজ’

‎শান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ

ঢাবিতে ‘ইশা খাঁ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎শান্তিগঞ্জে জয়কলস ইউপি’র ভিজিএফ চাল বিতরণ

যুদ্ধ কতক্ষণ চলবে তা জানিয়েছেন ইরানের কমান্ডার

ইসরাইলের হাইফা নৌঘাঁটিতে বড় আকারের হামলার দাবি হিজবুল্লাহর

লন্ডন প্রবাসী জামাল চৌধুরীর উদ্যোগে চকরিয়ায় ইফতার সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ‎

চকরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও অফিসে আগুন, প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি