ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

অতীতে রাজনৈতিক হয়রানি করিনি, নির্বাচিত হলেও করবো না: আব্দুল্লাহ আল ফারুক

প্রতিবেদক
নিউজ ভিশন
৪ ফেব্রুয়ারি ২০২৬, ৬:২১ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ অতীতে রাজনৈতিক হয়রানি করিনি, নির্বাচিত হলেও করবো না—এমন মন্তব্য করেছেন চকরিয়া–পেকুয়া আসনের ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।

তিনি বলেন, বিগত সময়ে যারা রাজনৈতিক হয়রানির মাধ্যমে মামলা, হামলা ও নির্যাতন করেছে এবং প্রতিহিংসা চরিতার্থ করতে চকরিয়া–পেকুয়ার ইউপি চেয়ারম্যানদের গণহারে ছাঁটাই করে জনগণকে কষ্ট দিয়েছে, এসব অপকর্মে জামায়াতে ইসলামীর কেউ জড়িত ছিল না। যারা এসব হয়রানি করেছিল, তারা এখন আবার তাদের পা ধরছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে পেকুয়া উপজেলার বারোবাকিয়া ইউনিয়নে গণসংযোগকালে এসব কথা বলেন আব্দুল্লাহ আল ফারুক।
গণসংযোগে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আরিফুল ইসলাম, কক্সবাজার জেলা ছাত্রশিবির সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা, বারোবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদি, ছাত্রশিবির পেকুয়া উপজেলা সভাপতি আব্দুর রশিদ এবং বারোবাকিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মনজুর আলম। এ সময় সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ও পরিচিতি সভা অনুষ্ঠিত

“ভোটাধিকার প্রয়োগে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- বিএনপির সাংসদ পদপ্রার্থী সালাহউদ্দিন আহমদ

তাসফিয়া আলমের কবিতা ❝ হারিয়ে যাওয়া ❞

মানবিক দেশ গড়ার প্রতীক দাঁড়িপাল্লা : আব্দুল্লাহ আল ফারুক

নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন

এক টুকরো নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে সমর্থন দিন- মিজানুর রহমান আজহারি

‎শান্তিগঞ্জে আনোয়ার হোসেনের ‘তালা’ প্রতীকের জনসমুদ্র ও বিশাল জনসভা ‎

হারানো ঐতিহ্য – সৈয়দা ইলমুন্নাহার তাকিয়া

বাবার শূন্যতা ও মায়ের সংগ্রাম: সাফল্যের শিখরে ফারিয়া

কবিতা:- ❝হাদি সে তো সংগ্রাম❞

কবিতা :- অপেক্ষা

১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধের অনুরোধ জানালেন বিএনপির প্রার্থী