ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যা

প্রতিবেদক
নিউজ ভিশন
২ ডিসেম্বর ২০২৫, ৬:৩৮ অপরাহ্ণ

Link Copied!

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ৪র্থ বর্ষের শিক্ষার্থী তাসলিম হক অনন্যা ‘অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া’ নামক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর লড়াই চালিয়ে  যাচ্ছেন। মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক অসুস্থতায় শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে।

নৃবিজ্ঞান বিভাগ ও তার পরিবার সূত্রে জানা যায়, বর্তমানে তিনি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। উক্ত হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে রেফার করেছেন। ইতোমধ্যে তার চিকিৎসা বাবদ অনেক টাকা ব্যয় হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অনন্যার চিকিৎসা চালিয়ে যেতে প্রায় ৫০ লক্ষ টাকার প্রয়োজন। যা তাঁর এবং তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় তার চিকিৎসা চালিয়ে যাওয়া জন্য আর্থিক সাহায্যের আবেদন করেছে।

এ বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব শামীমা নাসরিন বলেন, ‘তাসলিম হক অনন্যা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের একজন শিক্ষার্থী হিসেবে আমাদের তাঁর পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব। অনন্যার উন্নত চিকিৎসার জন্য ৫০ লক্ষ টাকা দরকার যা তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। আমাদের সকলের সহযোগিতায় বাঁচতে পারে অনন্যার জীবন।’

 

সহযোগিতার মাধ্যম – বিকাশ – 01610729327 (পার্সোনাল), ব্যাংক একাউন্ট – Thaslim Haque Anonna, Account No – 0604140000196, NANDIPARA BRANCH, AL-Arafah Islamic Bank PLC

আরও পড়ুন

‎শান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ও দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত

কক্সবাজার শহরে মহিলা জামায়াতের ঐতিহাসিক বদর দিবস ও আন্তর্জাতিক নারী দিবস উদযান

বৃহত্তর নোয়াখালী যুব সমিতির আত্মপ্রকাশ উপলক্ষে ইফতার আয়োজন

রমজানের চেতনায় ঐক্যের বার্তা: বিশিষ্টজন ও সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল

দোলনায় খেলতে গিয়ে ওড়না পেঁচিয়ে ১০ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

পেকুয়ায় জুলাই শহীদ ওয়াসিম আকরামের পরিবারকে ঈদ উপহার দিল জামায়াত

চকরিয়ায় জামায়াতের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারে এলজিইডির উন্নয়ন কার্যক্রম: সড়ক, সেতু ও সামাজিক অবকাঠামো নির্মাণে অগ্রগতি

ফেনী পরশুরাম সরকারি কলেজে তালা দিলেন অকৃতকার্য শিক্ষার্থীরা

ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেফতার দুই আসামিকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চকরিয়ায় মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত