ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

মুক্তিপণ না পেয়ে কক্সবাজারে খুন!

প্রতিবেদক
News Desk
৬ জুন ২০২৫, ২:১০ পূর্বাহ্ণ

Link Copied!

ইমরান উদ্দীন স্টাফ রিপোর্টার

কক্সবাজারে মুক্তিপণ না পাওয়ায় নির্মমভাবে খুন হয়েছেন আব্দুল আলিম রিয়াদ (২৫) নামে এক যুবক। পরিবার থেকে ৭ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। মুক্তিপণ না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহত রিয়াদ কক্সবাজার জেলার রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের বাসিন্দা। তিনি কক্সবাজার শহরের হার্ভার্ট কলেজ সংলগ্ন একটি সাদা বিল্ডিংয়ের ‘ব্র্যাক হাউসকিপিং’ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিয়ে সম্প্রতি কক্সবাজার লাইটহাউজ এলাকার একটি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, রিয়াদকে অফিসিয়ালি ডেকে এনে চাকরিতে যোগদানের কথা বলে একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। এরপর রাতেই পরিবারের কাছে ফোন দিয়ে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের অর্থ না পেয়ে দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করে রিয়াদকে।

ঘটনার পর পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হোটেল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তদন্ত শুরু করেছে।

রিয়াদের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাকে চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ ও হত্যা করা হয়েছে। তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় কক্সবাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তরুণদের কর্মসংস্থানের সুযোগের আড়ালে অপরাধমূলক চক্রের তৎপরতা বৃদ্ধির বিষয়টি নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন

চকরিয়ায় মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান

৬-৭টি বিষয়ে ফেল করেও কলেজে তালা দিলেন অকৃতকার্য শিক্ষার্থীরা

র‍্যাব কর্মকর্তার হত্যার পর জঙ্গল সলিমপুরে বড় অভিযান, মাঠে ৪ হাজার সদস্য

বন বিভাগের জমিতে ৬ রুমের অবৈধ ভবন: অভিযোগের তীরে ডেপুটি রেঞ্জার, ‘টাকা দিয়ে ম্যানেজ’

‎শান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ

ঢাবিতে ‘ইশা খাঁ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎শান্তিগঞ্জে জয়কলস ইউপি’র ভিজিএফ চাল বিতরণ

যুদ্ধ কতক্ষণ চলবে তা জানিয়েছেন ইরানের কমান্ডার

ইসরাইলের হাইফা নৌঘাঁটিতে বড় আকারের হামলার দাবি হিজবুল্লাহর

লন্ডন প্রবাসী জামাল চৌধুরীর উদ্যোগে চকরিয়ায় ইফতার সামগ্রী বিতরণ