ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

শান্তিগঞ্জে ফিলিস্তিনের পক্ষে উত্তাল জনতার ঢল ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
News Desk
৭ এপ্রিল ২০২৫, ১১:০৯ অপরাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর নির্মম হামলা ও নিরীহ নারী-শিশু হত্যার প্রতিবাদে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ বাজার এলাকায় অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল ও বিশাল প্রতিবাদ সমাবেশ।

সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল সুনামগঞ্জ জেলা শাখা ও স্থানীয় তাওহীদি জনতার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি গনিগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে একত্রিত হয়। পুরো মিছিল জুড়ে ধ্বনিত হয়—‘ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াও’, ‘ইসরায়েলের বর্বরতা বন্ধ করো’, ‘গাজায় গণহত্যার বিচার চাই’—এমন জোরালো স্লোগান।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম রাজু এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহ আলম।

সমাবেশে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড মোটর চালক দলের সভাপতি আব্দুল কুদ্দুছ, সহ-সভাপতি আব্দুল আওয়াল, রুকুদ্দিন, দুলাল, নুরুল ইসলাম, তাজুল ইসলাম তাজির, জহিরুল ইসলাম, সফিকুল ইসলাম, সফাত, হরুন, জামাল, জব্বার ও মুস্তাকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বিশেষভাবে অংশগ্রহণ করেন এলাকার সম্মানিত আলেমগণ। ধর্মীয় ও মানবিক দৃষ্টিকোণ থেকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিতে সকলের প্রতি আহ্বান জানান তারা। বক্তব্য রাখেন মাওলানা ইলিয়াস আহমেদ, মাওলানা মনির হোসেন, মাওলানা হোসাইন, ক্বারি লুৎফর রহমান, মাওলানা হেলাল আহমেদ, মাওলানা নাজমুল হক, মাওলানা সামী ও মাওলানা ফয়সাল।

বক্তারা বলেন, “ইসরায়েল আজ এক চরম গণহত্যার পথ বেছে নিয়েছে। শিশুদের ওপর বোমা বর্ষণ, মসজিদ ধ্বংস, খাদ্য ও পানির সরবরাহ বন্ধ করে দিয়ে একটি জাতিকে নিশ্চিহ্ন করার গভীর ষড়যন্ত্র চলছে। এখনই মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।”

বিক্ষোভে অংশ নেন শতাধিক তাওহীদি জনতা, স্থানীয় মুসল্লি, রাজনৈতিক নেতাকর্মী, দোকানি, শিক্ষার্থী ও পথচারী। ব্যানার-প্ল্যাকার্ড হাতে তারা ফিলিস্তিনের পক্ষে রাস্তায় দাঁড়িয়ে সংহতি জানান।

আরও পড়ুন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান

৬-৭টি বিষয়ে ফেল করেও কলেজে তালা দিলেন অকৃতকার্য শিক্ষার্থীরা

র‍্যাব কর্মকর্তার হত্যার পর জঙ্গল সলিমপুরে বড় অভিযান, মাঠে ৪ হাজার সদস্য

বন বিভাগের জমিতে ৬ রুমের অবৈধ ভবন: অভিযোগের তীরে ডেপুটি রেঞ্জার, ‘টাকা দিয়ে ম্যানেজ’

‎শান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ

ঢাবিতে ‘ইশা খাঁ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎শান্তিগঞ্জে জয়কলস ইউপি’র ভিজিএফ চাল বিতরণ

যুদ্ধ কতক্ষণ চলবে তা জানিয়েছেন ইরানের কমান্ডার

ইসরাইলের হাইফা নৌঘাঁটিতে বড় আকারের হামলার দাবি হিজবুল্লাহর

লন্ডন প্রবাসী জামাল চৌধুরীর উদ্যোগে চকরিয়ায় ইফতার সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ‎