ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার।

প্রতিবেদক
News Desk
১৭ জুলাই ২০২৪, ৩:০৬ অপরাহ্ণ

Link Copied!

মোঃ শিবলী সাদিক, রাজশাহী।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে শাখা ছাত্রলীগের সভাপতির রুম থেকে মঙ্গলবার (১৬ জুলাই) দুটি পিস্তল ও সাধারণ সম্পাদকের রুম থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছিল আন্দেলনকারীরা।

এবার শহীদ হবিবুর রহমান হলের ‘পলিটিক্যাল ব্লক’ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে তারা। বুধবার (১৭ জুলাই) বেলা এগারোটার দিকে হলের ১ম ব্লকের ২য় তলার ২০৮ নাম্বার কক্ষ ও তৃতীয় তলার কয়েকটি কক্ষ থেকে এই অস্ত্র উদ্ধার করে তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, এগারোটার দিকে আন্দোলনকারীদের মিছিল থেকে কিছু শিক্ষার্থী হবিবুর রহমান হলে প্রবেশ করেন। এসময় তারা ১ম ব্লকের ২য় তলার ২০৭ ও ২০৮ নাম্বার কক্ষ ভেঙে ভিতরে প্রবেশ করেন। সেসময় তারা পাঁচটির বেশি রামদা উদ্ধার করেন। এসময় কয়েকজন রুমের জিনিসপত্র ভাঙচুর করার পাশাপাশি কিছু জিনিস ভবনের নীচে ফেলে দেয়।

এদিকে দুপুর ১২টার দিকে এই প্রতিবেদন লেখার সময় আন্দোলনকারীরা শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ মিছিল করছেন। এসময় ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত’, আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবোনা’, জেগেছেরে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘রাবিয়ানদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ছাত্রলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে হবিবুর রহমান হলের মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। এরপর তারা বিভিন্ন হলের সামনে মিছিলসহ গিয়ে শিক্ষার্থীদের সাথে করে নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে কিছু সময় মিছিল করেন।

আরও পড়ুন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান

৬-৭টি বিষয়ে ফেল করেও কলেজে তালা দিলেন অকৃতকার্য শিক্ষার্থীরা

র‍্যাব কর্মকর্তার হত্যার পর জঙ্গল সলিমপুরে বড় অভিযান, মাঠে ৪ হাজার সদস্য

বন বিভাগের জমিতে ৬ রুমের অবৈধ ভবন: অভিযোগের তীরে ডেপুটি রেঞ্জার, ‘টাকা দিয়ে ম্যানেজ’

‎শান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ

ঢাবিতে ‘ইশা খাঁ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎শান্তিগঞ্জে জয়কলস ইউপি’র ভিজিএফ চাল বিতরণ

যুদ্ধ কতক্ষণ চলবে তা জানিয়েছেন ইরানের কমান্ডার

ইসরাইলের হাইফা নৌঘাঁটিতে বড় আকারের হামলার দাবি হিজবুল্লাহর

লন্ডন প্রবাসী জামাল চৌধুরীর উদ্যোগে চকরিয়ায় ইফতার সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ‎