ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গু: জ্বর হলে কী করবেন? বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন বিএনপি নেত্রী মা ম্যা চিং মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে জামালপুরে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার অননুমোদিত ভিডিও ধারণে বিচার দাবিতে ইইই বিভাগের শিক্ষার্থীদের স্মারকলিপি অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদ, কুবি শিক্ষার্থীকে মারধর-হেনস্তার অভিযোগ জামালপুরে চাঞ্চল্যকর চাচা-ভাতিজা হত্যা- ৭ জনের মৃত্যুদণ্ড-৭ জনের যাবজ্জীবন নব নির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী ড. অলি আহমদ অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা চকরিয়ায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্রঋণ ও ফ্যামিলি কিট বিতরণ

ডেঙ্গু: জ্বর হলে কী করবেন?

হাসান মাহমুদ শুভ
  • আপডেট সময় : ০৮:১৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। এডিস ইজিপ্টাই মশার কামড়ে ছড়ানো ডেঙ্গুতে হঠাৎ জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরব্যথা, দুর্বলতা, বমি বা ত্বকে র‍্যাশ হতে পারে।

বিপদের লক্ষণ:
জ্বর কমে যাওয়ার সময়ও সতর্ক থাকুন। নিচের লক্ষণগুলো দেখা দিলে দ্রুত হাসপাতালে যান—

• তীব্র পেটব্যথা বা বারবার বমি
• নাক/মাড়ি দিয়ে রক্ত পড়া
• রক্তবমি বা কালো পায়খানা
• অতিরিক্ত দুর্বলতা, অস্থিরতা বা ঘুমঘুম ভাব
• শ্বাসকষ্ট
• প্রস্রাব কমে যাওয়া
• হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া

ডেঙ্গু হলে:
পর্যাপ্ত পানি, খাবার স্যালাইন ও অন্যান্য তরল গ্রহণ করুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্তের পূর্ণাঙ্গ পরীক্ষা ও প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষা করুন। জ্বর ও ব্যথায় সাধারণত প্যারাসিটামল ব্যবহার করা হয়।
অ্যাসপিরিন, আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক, ন্যাপ্রোক্সেন-এর মতো ব্যথানাশক ওষুধ নিজের ইচ্ছায় খাবেন না। এগুলো রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে।

প্লাটিলেট কমলেই কি প্লাটিলেট দিতে হবে?

না। শুধু প্লাটিলেটের সংখ্যা কমেছে বলেই প্লাটিলেট দিতে হয় না। রোগীর রক্তপাত হচ্ছে কি না এবং সামগ্রিক শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসক সিদ্ধান্ত নেন।

প্রতিরোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ
বাড়ি ও আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করুন। ফুলের টব, বালতি, ড্রাম, পরিত্যক্ত টায়ার ও অন্যান্য পানির পাত্র নিয়মিত পরীক্ষা করুন।

লেখক:ডা.মীর মোহাম্মদ ফয়সাল হোসেন
এমবিবিএস (ঢাবি)

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডেঙ্গু: জ্বর হলে কী করবেন?

আপডেট সময় : ০৮:১৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬