ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নব নির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী ড. অলি আহমদ অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা চকরিয়ায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্রঋণ ও ফ্যামিলি কিট বিতরণ মিয়ানমার আরকান আর্মির হাতে আটক২৪জেলেকে ফেরত আনলো বিজিবি উজানটিয়া ইউনিয়নে মাদক ও অনলাইন জুয়া বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে ইবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের স্মারকলিপি কোনো শর্তের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না–ভারতকে উদ্দেশ্য করে রিজভী বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার নেতৃত্বে নাঈমা-শান্ত মিঠাপুকুরে জোড়া ট্রান্সফরমার চুরি: সেচ ও ব্যবসা নিয়ে বিপাকে কৃষক ও ব্যবসায়ী মিঠাপুকুরে সেচ পাম্পের ট্রান্সফরমার চুরির চেষ্টা পণ্ড, পাহারাদারের বুদ্ধিমত্তায় রক্ষা পেল কৃষকদের ভরসা

অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৫:৩৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধস-২০২৬-এ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিটের সার্বিক সহযোগিতায় এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।

কার্যক্রমের আওতায় দুর্গত এলাকায় পৌঁছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন রোগে আক্রান্ত এবং অসুস্থ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন। পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং জরুরি প্রয়োজন অনুযায়ী ওষুধ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে পানিবাহিত রোগ, জ্বর, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় দুর্গত মানুষের দোরগোড়ায় জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা কেন্দ্র চালু করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা জানান, দুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিটের সহযোগিতায় পরিচালিত এ উদ্যোগকে দুর্গত মানুষের জন্য মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা

আপডেট সময় : ০৫:৩৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬