ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত টেকনাফে পুলিশের অভিযানে৭০হাজার ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি আটক রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই সরকারের চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা ঢাবি শিক্ষার্থীদের চায়না প্রতিষ্ঠানে ৪৩০টি চাকরির সুযোগ করে দিলো ডাকসু চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ তানজিমুল উম্মাহ আলিম মাদরাসা আধুনিক ও যুগোপযোগী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত: এস এম জাহাঙ্গীর রুপালি মৎস্যের স্বনির্ভর দেশ’—চকরিয়ায় জাতীয় মৎস্য পক্ষ শুরু মসজিদ রক্ষায় এক পায়ে লড়া, সেই সাহসী নেপালি যুবককে পুরস্কৃত করল সৌদি আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে ইবি ছাত্রদলের কঠোর অবস্থান

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আবহাওয়া বার্তা :

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। এ অবস্থায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌসুমি নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরগুলো এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পরিস্থিতির বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আপডেট সময় : ০৩:৪৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬