ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপালি মৎস্যের স্বনির্ভর দেশ’—চকরিয়ায় জাতীয় মৎস্য পক্ষ শুরু মসজিদ রক্ষায় এক পায়ে লড়া, সেই সাহসী নেপালি যুবককে পুরস্কৃত করল সৌদি আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে ইবি ছাত্রদলের কঠোর অবস্থান এখানকার সরকার আমি, কোন চাঁদাবাজি আমার আসনে চলবে না-আমির হামজা এমপি ৩ শর্তে ভারত সফরে যাবেন তারেক রহমান আমরা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলাম: হাসনাত আবদুল্লাহ এমপি যমুনায় জাল চুরি সন্দেহে ধাওয়া পিটিয়ে ১ জনকে হত্যা আহত ২ বাংলাদেশের জেন-জি: দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক জাগরণ? প্যারিসে এফবিজেএর ‘জুলাই ডায়লগ স্মৃতি থেকে ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশা। ফেনীর চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে র‌্যাবের হাতে গ্রেপ্তার

রুপালি মৎস্যের স্বনির্ভর দেশ’—চকরিয়ায় জাতীয় মৎস্য পক্ষ শুরু

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০১:১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

‘রুপালি মৎস্যের স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে বর্ণাঢ্য র‍্যালি, মৎস্য পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১০টায় চকরিয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহীন দেলোয়ার। তিনি মৎস্য পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে চকরিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মুনতাকিম বিল্লাহ, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম ও বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল আলম।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চকরিয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন। তিনি অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন।

এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান সুইটি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম. আলী হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মৎস্যজীবী, চাষি, ঘের মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন সফল মৎস্যচাষি, ঘের মালিক ও ব্যবসায়ীর হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে এ খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রুপালি মৎস্যের স্বনির্ভর দেশ’—চকরিয়ায় জাতীয় মৎস্য পক্ষ শুরু

আপডেট সময় : ০১:১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬