ঢাকা ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইবি ছাত্রশক্তির কমিটিকে বিতর্কিত দাবি করে সংবাদ সম্মেলন র‌্যাব-১৫ এর অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার,নারী মাদক কারবারি গ্রেপ্তার কুবিতে র‍্যাংকিং ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে সাপধরী ইউনিয়ন বিএনপির উদ্যেগে মাদক মুক্ত,জুয়া ও কারেন্ট জাল বন্ধের দাবিতে মানববন্ধন শার্শা নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক পরাগ জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনকে মৃত্যুদন্ড সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল হামলা, আহত ৪ পাহাড়-ঝর্ণার টানে পর্যটক, অসচেতন ভ্রমণেই বাড়ছে দুর্ঘটনা!- মাহাবুব কাউসার ইবির হলগুলোতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিতে হিট প্রকল্পের উদ্বোধন পাহাড় ধসের আশঙ্কায় উপজেলা প্রশাসনের জরুরি সতর্কতা

র‌্যাব-১৫ এর অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার,নারী মাদক কারবারি গ্রেপ্তার

মো:জাবেদুল আনোয়ার, কক্সবাজার
  • আপডেট সময় : ০৬:০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজারের উখিয়ায় একটি প্লাস্টিকের ড্রামের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র‌্যাব-১৫)। এ সময় তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য কোটি টাকার বেশি বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার (৭ জুলাই) র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গত সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে হাজিরপাড়া এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে এক নারীকে আটক করা হয়। তবে তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আটক নারীর ঘর এবং ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ড্রাম তল্লাশি করে ড্রামের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য আইনানুযায়ী জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া নারী হলেন শাকিলা শারমিন রেশমী (২২)। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকার মৃত আবুল কালামের মেয়ে এবং মোহাম্মদ ইদ্রিসের স্ত্রী।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিলা শারমিন রেশমী মাদক ব্যবসার সঙ্গে নিজের সম্পৃক্ততার তথ্য দিয়েছেন। এ ঘটনায় তার এবং পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানা-এ হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও কারবারের সঙ্গে জড়িত চক্রের মূল হোতা এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

র‌্যাব-১৫ এর অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার,নারী মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬