ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের

র‌্যাবের অভিযানে অপহরণচক্রের মূলহোতা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মো:জাবেদুল আনোয়ার, স্টাফ রিপোর্টার,কক্সবাজার;

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় আলোচিত ৬ রাবার শ্রমিক অপহরণ মামলার মূল পরিকল্পনাকারী ও একাধিক মামলার পলাতক আসামি মিজানুর রহমান (২৬)-কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৫ জানায়, গত ১১ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার সদর থানার জানারঘোনা পাওয়ার হাউস এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপহরণচক্রের মূলহোতা মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং এলাকার বড়ইঝিরি নামক স্থানের একটি রাবার বাগান থেকে অস্ত্রধারী দুষ্কৃতিকারীরা ৬ জন রোহিঙ্গা রাবার শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে। পরে অপহৃতদের পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একই সঙ্গে অপহৃতদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি নিয়মিত অপহরণ মামলা দায়ের করা হয়।

র‌্যাব জানায়, ঘটনাটি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে ব্যাপক আলোচিত হওয়ার পর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই অপহরণচক্রের মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-১৫।

র‌্যাবের তথ্যমতে, গ্রেফতারকৃত মিজানুর রহমান মাদক মামলায় সাজাপ্রাপ্ত এবং নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

র‌্যাবের অভিযানে অপহরণচক্রের মূলহোতা গ্রেফতার

আপডেট সময় : ০৩:৫৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬