বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা
- আপডেট সময় : ০৫:২৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের অধীন বদরখালী ইউনিয়ন শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ৮ আগস্ট মাতামুহুরী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুহাম্মদ আলাউদ্দিন লিটন ও সদস্য সচিব আবু হানিফ মোহাম্মদ নোমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে আশরাফুল হক বাপ্পাকে সভাপতি, মাহমুদুল করিমকে সিনিয়র সহ-সভাপতি এবং মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মিনহাজ উদ্দিন এবং যুগ্ম সম্পাদক পদে আবু হাসান ইব্রাহিম জুয়েলকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন নজরুল ইসলাম, নুরে হাবিব তসলিম ও রেজবী হোছাইন বাবু। সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সেলিম ও মোস্তাফিজুর রহমান সৈনিক এবং সাংগঠনিক সম্পাদক পদে আবু বক্কর ছিদ্দিকের নাম ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক পদে ওমর ফারুক ও নুরে মোস্তাকিম নুরশেদ, প্রচার সম্পাদক পদে মিজবাহ উদ্দীন মানিক এবং দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ সাগরকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার অংশ হিসেবে এ আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

























