ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসী বয়ফ্রেন্ডকে রুমমেটদের আপত্তিকর ছবি পাঠানো ইবির সেই ছাত্রী বহিষ্কার দেওয়ানগঞ্জে ৭কেজি গাঁজাসহ নারী আটক চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ল হানিফ পরিবহনের বাস রাজধানীর বুকে জামালপুরের প্রতিচ্ছবি শওকত হাসান মিঞার মানবিক উদ্যোগ ইবির তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে রবিউস সানি ও মোজাহিদ রাষ্ট্রপতি নির্বাচন : কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি, ৩৫ বছর পর হবে ভোট সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত টেকনাফে পুলিশের অভিযানে৭০হাজার ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি আটক রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই সরকারের চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

রাজধানীর বুকে জামালপুরের প্রতিচ্ছবি শওকত হাসান মিঞার মানবিক উদ্যোগ

জামালপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:২৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজধানী ঢাকায় জামালপুর জেলার অনেক শিল্পপতি, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তি বসবাস করেন। নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত এসব ব্যক্তির অনেকেই বিভিন্ন সময়ে জেলার মানুষের কল্যাণে ভূমিকা রেখেছেন। তবে জেলার সাধারণ ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন এস্যার্ট গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব  শওকত হাসান মিঞা।

জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি মিঞা বাড়ির বাসিন্দা এই শিল্পপতি দীর্ঘদিন ধরে এলাকার অসহায়,দরিদ্র ও হতদরিদ্র মানুষের পাশে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছেন। তাঁর উদ্যোগে শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার দরিদ্র পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় নগদ অর্থসহ নানা ধরনের সহযোগিতাও দেওয়া হয়েছে।

মানবিক সহায়তার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির দিকেও গুরুত্ব দিয়েছেন তিনি। তাঁর প্রতিষ্ঠানে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়েছে।

স্থানীয়দের মতে, নিজ এলাকার মানুষের প্রতি নাড়ির টান ও দায়বদ্ধতা থেকেই তিনি এসব জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছেন।

শুধু অসহায় মানুষের পাশে দাঁড়ানোই নয়, জামালপুর জেলার পরিচিতি ও মর্যাদা বৃদ্ধিতেও তাঁর ব্যক্তিগত উদ্যোগের কথা আলোচনায় এসেছে। জেলার প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকে রাজধানীর বারিধারা-গুলশান এলাকায় তিনি গড়ে তুলেছেন ‘জামালপুর টুইন টাওয়ার’। আধুনিক স্থাপত্যশৈলীর এই দৃষ্টিনন্দন স্থাপনাটি রাজধানীর বুকে জামালপুর জেলার একটি দৃশ্যমান পরিচয় হিসেবে স্থান করে নিয়েছে।

জেলার নাম ধারণকারী এই স্থাপনার মাধ্যমে রাজধানীতে জামালপুরের একটি স্বতন্ত্র পরিচিতি তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসা মানুষের কাছেও স্থাপনাটি জামালপুর জেলার নাম ও পরিচিতিকে নতুনভাবে তুলে ধরছে।

জামালপুরের মানুষের কল্যাণ,জেলার উন্নয়ন ও পরিচিতি বৃদ্ধি এবং নিজ এলাকার ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে শওকত হাসান মিঞার এসব উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে। বিশেষ করে অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি রাজধানীর বুকে জেলার পরিচিতি তুলে ধরার উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন জেলার অনেক বাসিন্দা।

স্থানীয়দের প্রত্যাশা,ভবিষ্যতেও তাঁর এসব জনকল্যাণমূলক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। তাঁর উদ্যোগগুলো জামালপুরের সামাজিক উন্নয়ন, মানুষের কল্যাণ এবং জেলার ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে আরও কার্যকর ভূমিকা রাখবে। জেলার মানুষের প্রতি দায়বদ্ধতা ও মানবিক কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্টরা তাঁর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজধানীর বুকে জামালপুরের প্রতিচ্ছবি শওকত হাসান মিঞার মানবিক উদ্যোগ

আপডেট সময় : ১০:২৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬