ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চান্দগাঁও এন এম সি উচ্চ বিদ্যালয়ে জি পি এ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়–এম পি এরশাদ উল্লাহ কুবির নজরুল হলে দুই দফা মারামারি, বহিষ্কৃতদের নিরাপত্তা চেয়ে আবেদন শিশুর মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা-বাবার ভূমিকা বা প্যারেন্টিং এর গুরুত্ব লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল : সমুদ্রবন্দরে সতর্কতা জারি তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান চকরিয়ায় পাহাড়িয়া পাড়া কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বুকের এক্স-রে চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্টার ব্রেড বেকারিকে জরিমানা ‘যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছিল, তারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি করছে’ হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতির

মাদারীপুরে স্ত্রীর পরকীয়ার জেরে কীটনাশক পানে যুবকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৫৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মাদারীপুর সদর উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে অভিমান করে কীটনাশক পান করা কামরুল শরীফ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। কীটনাশক পানের চার দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার মাদারীপুর সদর হাসপাতাল মর্গে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছে পুলিশ।

নিহত কামরুল শরীফ মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের পূর্ব চিড়াইপাড়া গ্রামের মৃত হালেম শরীফের ছেলে। তার স্ত্রীর নাম কাকলি আক্তার।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল শরীফের স্ত্রী কাকলি আক্তারের বিরুদ্ধে পরকীয়া প্রেমের অভিযোগ ওঠে। এ বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ ও অশান্তি চলত। পারিবারিক এই অশান্তি ও স্ত্রীর পরকীয়ার জেরে ক্ষোভ ও অভিমানে চার দিন আগে কামরুল কীটনাশক পান করেন।

গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে টানা চার দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ঢাকা মেডিকেল থেকে কামরুল শরীফের মরদেহ মাদারীপুরে নিয়ে আসার পর বর্তমানে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সেখানে পুলিশের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদারীপুরে স্ত্রীর পরকীয়ার জেরে কীটনাশক পানে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৮:৫৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬