ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেনীর চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে র‌্যাবের হাতে গ্রেপ্তার মির্জা ফখরুল পদত্যাগ করেননি, এখনো মহাসচিব: সমাজকল্যাণমন্ত্রী কক্সবাজারে আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদারীপুরে বিদ্যালয়ের শিক্ষার মান ও জবাবদিহিতার দাবিতে সাবেক শিক্ষার্থীদের মানববন্ধন চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ যাত্রী নিহত, আহত ৫ নবীন শিক্ষার্থীদের নিয়ে কুবি ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত নিজ শহরের মানুষের পাশে উছলাপাড়ার সন্তান ডা. ফাহিম ফাত্তাহ, দেবেন শিশু চিকিৎসাসেবা কক্সবাজারের মাতামুহুরীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ ইসলামপুরে বাল্যবিবাহমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে পারির অবহিতকরণ সভা পটিয়ার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১৩৮ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশিকে।

আজ শনিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির দপ্তর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণের পাশাপাশি নতুন দায়িত্ব বণ্টনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নয়াদিল্লির যন্তর মন্তরে টানা আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান আজ পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা সংস্কারের জন্য তিনি চার দশকের বেশি সময় ধরে কাজ করেছেন। তিনি সব সময় বিশ্বাস করেছেন, একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও দূরদর্শী শিক্ষা ব্যবস্থা একটি শক্তিশালী জাতির ভিত্তি।

পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান আরও বলেন, এই পরিস্থিতিকে ‘দেশবিরোধী শক্তি’ যাতে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে কারণেই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই ককরোচ জনতা পার্টি (সিজেপি) তাদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়। কেন্দ্রীয় সরকারের সঙ্গে তিন দফা বৈঠকের পর দলটির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জানান, সরকারের আশ্বাসের ভিত্তিতে তারা ‘সদিচ্ছার সঙ্গে’ আন্দোলন প্রত্যাহার করছেন।

সৌরভ দাস বলেন, ‘সরকার যে শর্তগুলো মেনে নিয়েছে, সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে—এই বিশ্বাস থেকেই আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

গত ৬ জুন শুরু হওয়া এই আন্দোলন টানা ৪৯ দিন চলে। সিজেপির তিনটি প্রধান দাবি ছিল—শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী ও আয়োজকদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর ও মামলা প্রত্যাহার এবং নিট প্রশ্নপত্র ফাঁস-সংক্রান্ত ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য এক কোটি রুপি ক্ষতিপূরণ।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে প্রথম দাবি পূরণ হয়েছে বলে জানায় সিজেপি। পরে এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি জানায়, কেন্দ্র তাদের সব দাবি মেনে নেওয়ায় তারা তাৎক্ষণিকভাবে দেশব্যাপী আন্দোলন প্রত্যাহার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশি

আপডেট সময় : ১০:৫৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬