ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে বিদ্যালয়ের শিক্ষার মান ও জবাবদিহিতার দাবিতে সাবেক শিক্ষার্থীদের মানববন্ধন চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ যাত্রী নিহত, আহত ৫ নবীন শিক্ষার্থীদের নিয়ে কুবি ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত নিজ শহরের মানুষের পাশে উছলাপাড়ার সন্তান ডা. ফাহিম ফাত্তাহ, দেবেন শিশু চিকিৎসাসেবা কক্সবাজারের মাতামুহুরীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ ইসলামপুরে বাল্যবিবাহমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে পারির অবহিতকরণ সভা পটিয়ার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ যাত্রী নিহত, আহত ৫

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৬:৫৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজারের চকরিয়ায় লাল সবুজ পরিবহনের যাত্রবাহী এসি বাসের সঙ্গে লেগুনা পরিবহনের অপর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে লেগুনার চারজন যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন লেগুনা গাড়ির আরও পাঁচজন যাত্রী। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ আগষ্ট) ভোর সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়াস্থ বায়তুল মামুর জামে মসজিদের সামনে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়।

নিহতরা হলেন- চকরিয়ার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সেগুন বাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসীম উদ্দিন (২৫), খুটাখালীর ফুলছড়িস্থ শিয়া পাড়ার মৃত মনজুর আলমের ছেলে মোহাম্মদ শাহেদ (২৭), খুটাখালীর নতুন অফিস এলাকার আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫) ও পাশ^বর্তী ঈদগাঁও উপজেলার পশ্চিম গজারিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮)।

আহতরা হলেন- খুটাখালী নতুন অফিস মাদরাসা পাড়ার আবদুল সামাদের ছেলে জিয়াবুল হক (৪০), খুটাখালীর মেদাকচ্ছপিয়া গ্রামের বদরুদ্দোজার ছেলে দেলোয়ার হোসেন (৩৫), ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকার আলী মিয়ার ছেলে সৈয়দ আলম (৫০) ও তার ছেলে মোহাম্মদ সরোয়ার (১৯) ও কক্সবাজারের টেকনাফ উপজেলার কিরনতলী গ্রামের রহমত করিমের ছেলে সৈয়দ করিম (৩০)।

মহাসড়কের ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহনের যাত্রীবাহী এসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮০৯০) চকরিয়ার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে পৌঁছলে বিপরীত দিক ঈদগাঁও উপজেলা থেকে চকরিয়ামূখী লেগুনা পরিবহনের যাত্রীবাহী গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে লেগুনা গাড়ির ছাদ পর্যন্ত উপড়ে যায়। এ সময় ওই গাড়িতে থাকা ৯ জন যাত্রীর সকলেই গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এ সময় খবর পেয়ে স্থানীয় জনতার সহায়তায় মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে পাশের মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় একজন মারা যান। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় বেলা একটার দিকে আরও তিনজন মারা যান।

এ ব্যাপারে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শামছুজ্জামান জানান- ভয়াবহ এই দুর্ঘটনায় লেগুনা গাড়ির ৯ যাত্রীর মধ্যে একে একে চারজন মারা যায়। আহত হন আরও পাঁচজন যাত্রী। তারা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ যাত্রী নিহত, আহত ৫

আপডেট সময় : ০৬:৫৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬