ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারের মাতামুহুরীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ ইসলামপুরে বাল্যবিবাহমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে পারির অবহিতকরণ সভা পটিয়ার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন

ইসলামপুরে বাল্যবিবাহমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে পারির অবহিতকরণ সভা

রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ
  • আপডেট সময় : ০৬:০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জামালপুরের ইসলামপুর উপজেলাকে বাল্যবিবাহমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানীয় অংশীজনদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় বাল্যবিবাহ প্রতিরোধে চলমান কার্যক্রম,স্থানীয় পর্যায়ে করণীয় এবং সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাল্যবিবাহমুক্ত উপজেলা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার,ইসলামপুর জামালপুরে সহযোগিতায় সভাটি আয়োজন করে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট। এতে অর্থায়ন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

সভায় বক্তারা বলেন,বাল্যবিবাহ একটি সামাজিক ও মানবিক সমস্যা। এর নেতিবাচক প্রভাব ব্যক্তি,পরিবার ও সমাজে দীর্ঘমেয়াদি ক্ষতি সৃষ্টি করে। বাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, অভিভাবক, যুবসমাজ, গণমাধ্যম ও স্থানীয় জনগোষ্ঠীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন,বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোর-কিশোরীদের সচেতন করে তোলার পাশাপাশি তাদের পরিবারকে সচেতন করা এবং সামাজিকভাবে ইতিবাচক পরিবেশ তৈরি করা জরুরি।

সভায় বক্তব্য দেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো.জুবায়ের,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর এপি ম্যানেজার সেবাষ্টিন সাগর আরেং, পারি ইসলামপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সঞ্জয় হাগিদক, সিডিও নয়ন মিয়াসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ পরিবার চিহ্নিতকরণ,কিশোর-কিশোরীদের সম্পৃক্ততা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাল্যবিবাহমুক্ত উপজেলা গঠনের লক্ষ্যে ভবিষ্যতে এ ধরনের সমন্বিত কার্যক্রম আরও জোরদার ও বিস্তৃত করা হবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসলামপুরে বাল্যবিবাহমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে পারির অবহিতকরণ সভা

আপডেট সময় : ০৬:০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬