ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবির নজরুল হলে দুই দফা মারামারি, বহিষ্কৃতদের নিরাপত্তা চেয়ে আবেদন শিশুর মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা-বাবার ভূমিকা বা প্যারেন্টিং এর গুরুত্ব লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল : সমুদ্রবন্দরে সতর্কতা জারি তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান চকরিয়ায় পাহাড়িয়া পাড়া কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বুকের এক্স-রে চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্টার ব্রেড বেকারিকে জরিমানা ‘যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছিল, তারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি করছে’ হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতির জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর

নৈতিকতা ও মূল্যবোধের দিক থেকে ইবি শিক্ষার্থীরা এগিয়ে; ইবি উপাচার্য

ইবি প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:২৮:২০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান বলেছেন, নীতি নৈতিকতা ও মূল্যবোধের দিক থেকে ইবি শিক্ষার্থীরা অন্য যেকোনো বিশ্ববিদ্যালয়ের চাইতে এগিয়ে আছে। এটিই হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের আলাদা স্বাতন্ত্র্য এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য। শনিবার (০১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণে তিনি এসব কথা বলেন।

নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্য উপাচার্য বলেন, এই বিশ্ববিদ্যালয়ে পড়ে তোমরা আগামী দিনে আশার আলো জাগাবে, দেশকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তোমরা যেই অর্থে এখানে পড়াশোনার সুযোগ পেয়েছ, এই অর্থ আসে সাধারণ মেহনতি মানুষ, কৃষকের ট্যাক্সের টাকা থেকে। সুতরাং তোমরা মানবিক, যোগ্য ও দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠবে। একই সাথে যে সুযোগ তোমরা পেয়েছ, এই সুযোগটা কাজে লাগিয়ে রাষ্ট্র, দেশের জনগণের প্রতি দায়িত্বশীল আচরণ করবে। সেভাবে নিজেদের তৈরি এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলবে।

তিনি আরও বলেন, এখানে জ্ঞান আহরণের অবারিত সুযোগের পাশাপাশি পেরিফেরি বিশ্ববিদ্যালয় হিসেবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এসব সীমাবদ্ধতা কাটিয়ে শিক্ষার্থীদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করা হচ্ছে। শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করতে শিগগিরই জাপানি ও চাইনিজ ভাষা শিক্ষা কার্যক্রম চালু করা হবে। বিশ্ববিদ্যালয়ের থিওলজি অনুষদের শিক্ষকরা দেশের অন্যতম যোগ্য ও দক্ষ। পাশাপাশি অন্য অনুষদের শিক্ষকরাও যথেষ্ঠ মেধাবী ও যোগ্য। যার ফলে গ্র্যাজুয়েটরা দেশে এবং দেশের বাইরে কৃতিত্ব, সুনাম, যোগ্যতা এবং দক্ষতার সাথে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারে পুরোনো সীমানা প্রাচীর সংস্কার, একটি স্থায়ী স্টেডিয়াম নির্মাণ, সংযোগ সড়কের উন্নয়ন এবং শিক্ষক সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. একেএম মতিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বর্তমান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন,
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. মাহ্‌দী আমিন, ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক ও ওরিয়েন্টেশন বক্তা প্রফেসর ড. এস এম আব্দুল আওয়াল, ইউজিসির সদস্য ও প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, বিশ্ববিদ্যালয়টির প্রোভিসি প্রফেসর ড. এমতাজ হোসেন ও ট্রেজারার প্রফেসর  ড. মো. ইদ্রিস আলী, মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ্। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক-সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও দুই-সহস্রাধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দিনটি উপলক্ষে প্রথম পর্বে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ, কলা, সামাজিক বিজ্ঞান, আইন এবং ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের শিক্ষার্থী ও
দ্বিতীয় পর্বে ব্যবসায় প্রশাসন, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি এবং জীববিজ্ঞান অনুষদের নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সম্মাননা স্মারক দিয়ে অতিথিদের বরণ, শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন, বিশ্ববিদ্যালয় ইতিহাস-ঐতিহ্য নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন, শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নৈতিকতা ও মূল্যবোধের দিক থেকে ইবি শিক্ষার্থীরা এগিয়ে; ইবি উপাচার্য

আপডেট সময় : ০৮:২৮:২০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬