ঢাকা ০৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চান্দগাঁও এন এম সি উচ্চ বিদ্যালয়ে জি পি এ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়–এম পি এরশাদ উল্লাহ কুবির নজরুল হলে দুই দফা মারামারি, বহিষ্কৃতদের নিরাপত্তা চেয়ে আবেদন শিশুর মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা-বাবার ভূমিকা বা প্যারেন্টিং এর গুরুত্ব লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল : সমুদ্রবন্দরে সতর্কতা জারি তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান চকরিয়ায় পাহাড়িয়া পাড়া কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বুকের এক্স-রে চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্টার ব্রেড বেকারিকে জরিমানা ‘যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছিল, তারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি করছে’ হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতির

নাইক্ষ্যংছড়ি- মিয়ানমার সীমান্তে মাইন  বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন!

মো শাহীন,  নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি- মিয়ানমার সীমান্তের জারুলিয়া ছড়ি সীমান্ত পয়েন্টর ওপারে মিয়ানমার অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে আব্দুল করিম (২৫) নামে একজন বাংলাদেশি যুবকের বাম পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ২ টার দিকে জারুলিয়া ছড়ি  সীমান্ত পিলার ৪৬-৪৭ নং এর মধ্যে এ দুর্ঘটনা ঘটে। 

আহত আব্দুল করিম নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মকতুল হোসেনের ছেলে।

 বিভিন্ন সুত্রে জানাযায়, মঙ্গলবার দুপুরে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ৪৬-৪৭ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী এলাকা থেকে প্রায় ১০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে গরবিটা এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাটি বর্তমানে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন ‘আউং থা পায়া’ (Aung Tha Paya) পোস্টের দায়িত্বপূর্ণ এলাকা।

স্থানীয়া জানান, আব্দুল করিমসহ চারজন যুবক প্রতিদিন মিয়ানমারের অভ্যন্তরে যাতায়াত করতেন। ঘটনার দিনও তারা সীমান্ত অতিক্রম করে ওপারে যাওয়ার পর হঠাৎ একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে আব্দুল করিম গুরুতর আহত হন এবং তার সঙ্গে থাকা অন্য তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে সীমান্তে নজরদারি অব্যাহত রয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং দুর্ঘটনা থেকে রক্ষা পেতে সীমান্তে না যাওয়ার জন্য সবাইকে সতর্ক করেন। 

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাইক্ষ্যংছড়ি- মিয়ানমার সীমান্তে মাইন  বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন!

আপডেট সময় : ০৭:২০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬