ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চান্দগাঁও এন এম সি উচ্চ বিদ্যালয়ে জি পি এ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়–এম পি এরশাদ উল্লাহ কুবির নজরুল হলে দুই দফা মারামারি, বহিষ্কৃতদের নিরাপত্তা চেয়ে আবেদন শিশুর মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা-বাবার ভূমিকা বা প্যারেন্টিং এর গুরুত্ব লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল : সমুদ্রবন্দরে সতর্কতা জারি তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান চকরিয়ায় পাহাড়িয়া পাড়া কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বুকের এক্স-রে চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্টার ব্রেড বেকারিকে জরিমানা ‘যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছিল, তারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি করছে’ হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতির

কক্সবাজারে আলোচিত কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি র‌্যাবের জালে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:১০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ১৪৩ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মো:জাবেদুল আনোয়ারঃ

কক্সবাজারের আলোচিত কিশোর সুকান্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত অন্যতম পলাতক আসামি হাসেম ওরফে ‘মইগ্যা হাসেম’ (৪৭) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

শনিবার (৪ জুলাই) র‌্যাব-১৫, কক্সবাজারের পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত ৩ জুলাই বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে র‌্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদর-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন লাবণী সৈকত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে কক্সবাজারের সমিতিপাড়ার বহুল আলোচিত কিশোর সুকান্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত অন্যতম পলাতক আসামি হাসেম ওরফে ‘মইগ্যা হাসেম’কে গ্রেফতার করা হয়।

প্রেস রিলিজে আরও বলা হয়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর কক্সবাজারের সমিতিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষে সেলুনকর্মী কিশোর সুকান্ত (১৫) প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫ গোয়েন্দা নজরদারি জোরদার করে। ধারাবাহিক গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে অবশেষে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হাসেম ওরফে ‘মইগ্যা হাসেম’ কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া (বাগানপাড়া) এলাকার মৃত নুর আহমদের ছেলে।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বেও মাদক চোরাচালানের গুরুতর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা ও একটি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, চাঞ্চল্যকর অপরাধের রহস্য উদ্ঘাটন, পলাতক আসামিদের আইনের আওতায় আনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজারে আলোচিত কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি র‌্যাবের জালে

আপডেট সময় : ০৫:০১:১০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬