ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমরা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলাম: হাসনাত আবদুল্লাহ এমপি যমুনায় জাল চুরি সন্দেহে ধাওয়া পিটিয়ে ১ জনকে হত্যা আহত ২ বাংলাদেশের জেন-জি: দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক জাগরণ? প্যারিসে এফবিজেএর ‘জুলাই ডায়লগ স্মৃতি থেকে ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশা। ফেনীর চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে র‌্যাবের হাতে গ্রেপ্তার মির্জা ফখরুল পদত্যাগ করেননি, এখনো মহাসচিব: সমাজকল্যাণমন্ত্রী কক্সবাজারে আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদারীপুরে বিদ্যালয়ের শিক্ষার মান ও জবাবদিহিতার দাবিতে সাবেক শিক্ষার্থীদের মানববন্ধন চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ যাত্রী নিহত, আহত ৫ নবীন শিক্ষার্থীদের নিয়ে কুবি ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত

র‌্যাবের চেকপোস্টে ধরা পড়ল ইয়াবার চালান, ১০ হাজার পিস উদ্ধার

মো:জাবেদুল আনোয়ার, কক্সবাজার
  • আপডেট সময় : ১০:৪১:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর পরিচালিত বিশেষ চেকপোস্ট অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টা ৫ মিনিটে র‌্যাব-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একজন মাদক কারবারি ইয়াবার একটি বড় চালান নিয়ে সিএনজি অটোরিকশাযোগে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় র‌্যাব ক্যাম্পের সামনে দিয়ে অতিক্রম করবে।

সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বিকেল ৫টা ৪৫ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরইতলী এলাকায় সিপিসি-১ র‌্যাব ক্যাম্পের সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। পরে বিকেল ৫টা ৫৫ মিনিটে জাদিমুরা বাজারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় চালক মো. মোবারক (১৯)-কে আটক করা হয়।

র‌্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তির দেখানো মতে সিএনজি অটোরিকশার নিচে বাম পাশের চাকার পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. মোবারক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা (জিনজিরাপাড়া) এলাকার সৈয়দ আলীর ছেলে।

র‌্যাব-১৫ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধার করা আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

র‌্যাবের চেকপোস্টে ধরা পড়ল ইয়াবার চালান, ১০ হাজার পিস উদ্ধার

আপডেট সময় : ১০:৪১:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬