ঢাকাবৃহস্পতিবার , ৪ জুনe ২০২৬
  1. সর্বশেষ

মুক্তা খাতুনের কবিতা ‘আত্মহত্যা’

প্রতিবেদক
admin
৪ ফেব্রুয়ারি ২০২৩, ৮:১৪ অপরাহ্ণ

Link Copied!

আত্মহত্যা
মুক্তা খাতুন

আমার স্বপ্নগুলো স্বপ্নেই ঝরে যায়,
হারিয়ে যায় অচিন ঠিকানায়।
মনটা দুমড়ে-মুচড়ে যায়,
সীমাহীন কষ্ট ও এক সমুদ্র হতাশায়।

কুরে কুরে খায় আমাকে,
বিষাক্ত কীট-পতঙ্গের মতো করে,
ক্ষত-বিক্ষত করে,বুকের মাঝখানকে।
ছটফট করে কাটে আমার,
প্রতিটি প্রহর, অসহ্য যন্ত্রণায়।

যুদ্ধ বিধ্বস্ত শহরের মতো হৃদয় আমার,
সুসজ্জিত হচ্ছে না কভু, কোনো সেবা-সাধনায়।

প্রতিষ্ঠিত হতে না পারায়
কিংবা ব্যর্থ লেখাপড়ায়,
পরিবারের কলহ -হতাশায়
কিংবা প্রিয়জনকে হারানোর বেদনায়,
বেছে নিতে হয়েছে সেই পথটি আমায়।

চলে গেছি পথের শেষ প্রান্তে।
হঠাৎ চলে গেলাম ভাবনাতে,
হাসপাতালের শয্যা ও ফুটপাতের ধারে।
কতো ঝরে যাওয়া স্বপ্নগুলো,জীবনযুদ্ধ যাচ্ছে করে।
আমি কি পারব না,তাদের মতো করে?
জীবনযুদ্ধে জয়ী হতে,
কঠিন সাধনা ও প্রচেষ্টার মাধমে!

ভাবনায় ভাবতে ভাবতে,
ফিরে এলাম সেই পথ থেকে।
জীবনযুদ্ধে জয়ী হতে।

 

মুক্তা খাতুন
শিক্ষার্থী, বাংলা বিভাগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা।

আরও পড়ুন

বিরোধীদলীয় নেতার সংসদের সম্মানী ভাতা কওমী মাদ্রাসায় ওয়াকফ

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

দেশে আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

মোটরসাইকেল ও অটোরিকশার ওপর থাকছেনা অগ্রিম আয়কর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলি : দুই বাংলাদেশি আহত

সীমান্তের নিরাপত্তা থেকে মানবতার সেবায়: নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অনন্য মানবিক উদ্যোগ।

‘হাদি হত্যার’ ঘটনা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য

রাজনীতির নামে কোনো গুণ্ডামি চলবে না– হুইপ নিজান

​স্বামীর পরকীয়ার ভাংগনের মুখে রুমার সংসার