ঢাকাবৃহস্পতিবার , ৪ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

মাদারগঞ্জে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৪ জুন ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ

Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ

জামালপুরের মাদারগঞ্জে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু’র ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার(৪জুন) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে টুনু আকন্দ(৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়।

মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলমাবাদ এলাকার আকন্দবাড়ী মৃত সাদেক আকন্দের ছেলে নিহত কৃষক টুনু আকন্দ।

পরিবারের থেকে জানা গেছে,বুধবার দুপুরে মাঠে খড়ের কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং ভোর পর্যন্ত শ্বাসকষ্ট বেড়ে যায় টুনু আকন্দের। সকালে মোসলেমাবাদ নিজ বাড়ী থেকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল পরে সেখান থেকে রেফার্ড করলে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

নিহতের নাতি মামুন জানান,বুধবার দুপুরে খড় শুকাইতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এরপর থেকেই শ্বাসকষ্ট শুরু হয়। ভোরে বাড়ী থেকে জামালপুর নিলে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করে।

এ সময় ময়মনসিংহ নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় বাড়ীতে চলছে পরিবার ও আত্মীয় স্বজনদের শোকের মাতম। গত দুইদিনে ২ ইউনিয়নে হিটস্ট্রোক করে দুই জন মারা যান বলে জানান মাদারগঞ্জ মডেল থানা ওসি স্নেহাশিস রায়।

আরও পড়ুন

বিরোধীদলীয় নেতার সংসদের সম্মানী ভাতা কওমী মাদ্রাসায় ওয়াকফ

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

দেশে আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

মোটরসাইকেল ও অটোরিকশার ওপর থাকছেনা অগ্রিম আয়কর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলি : দুই বাংলাদেশি আহত

সীমান্তের নিরাপত্তা থেকে মানবতার সেবায়: নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অনন্য মানবিক উদ্যোগ।

‘হাদি হত্যার’ ঘটনা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য

রাজনীতির নামে কোনো গুণ্ডামি চলবে না– হুইপ নিজান

​স্বামীর পরকীয়ার ভাংগনের মুখে রুমার সংসার