ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন

প্রতিবেদক
admin
১৯ নভেম্বর ২০২২, ১০:৫২ পূর্বাহ্ণ

Link Copied!

ঢাবি প্রতিনিধি :

আজ বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন। বর্ণিল সাজে সেজেছে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়। শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হবে ৫৩তম সমাবর্তন। সমাবর্তনকে ঘিরে সকাল থেকেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা আজ বন্ধ রাখা হয়েছে।

সকাল ৯টায় সমাবর্তন স্থানের গেট খুলে দেওয়া হয়েছে। বেলা ১১টার মধ্যে গ্র্যাজুয়েটদের আসন গ্রহণ করার অনুরোধ করেছে কর্তৃপক্ষ। সমাবর্তনস্থলে প্রবেশের জন্য মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে।

৫৩তম সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য মোঃ আবদুল হামিদ। এবারে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জিন তিরোলে। তাকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেওয়া হবে।

এবারের সমাবর্তনে অংশ নিতে ৩০ হাজার ৩৪৮ জন গ্র্যাজুয়েট ও গবেষক রেজিস্ট্রেশন করেছেন। ১৩১ জন কৃতি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক, ৯৭ জনকে পিএইচডি, ২ জনকে ডিবিএ এবং ৩৫ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হবে ৫৩তম সমাবর্তনে।

আরও পড়ুন

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ

শান্তিগঞ্জে পিএফজি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎