নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ফুলতলা এলাকার বাসিন্দা মোঃ ইউনুস দীর্ঘদিন ধরে পায়ুপথে ফিস্টুলা জনিত জটিল সমস্যায় ভুগছিলেন। পরবর্তীতে এই সমস্যা থেকে টিউমার ও মারাত্মক ইনফেকশনের সৃষ্টি হয়ে তার শারীরিক অবস্থা আরও অবনতি ঘটে।
চট্টগ্রামের বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েও কাঙ্ক্ষিত ফল না পেয়ে শেষ পর্যন্ত তিনি চকরিয়ার মা-শিশু জেনারেল হাসপাতালে আশ্রয় নেন। সেখানে ডাঃ মোঃ জেনারেল ইসলাম (নূর) তার জটিল রোগ নির্ণয় করে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেন।
অস্ত্রোপচারের পর বর্তমানে রোগী সুস্থতার পথে রয়েছেন এবং চিকিৎসার মান ও সেবায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
মা- শিশু ও জেনারেল হাসপাতালের এমডি মোহাম্মদ জাকারিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে পায়ুপথের ফিস্টুলা, টিউমার ও ইনফেকশনজনিত সমস্যায় ভুগছিলেন। আমাদের অভিজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ জেনারেল ইসলাম (নূর)-এর তত্ত্বাবধানে যথাযথ চিকিৎসা ও সফল অস্ত্রোপচারের মাধ্যমে বর্তমানে রোগী সুস্থতার পথে রয়েছেন।