স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ নুর মিয়া আর নেই। বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০ ঘটিকায় তাহার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শুক্রবার বাদ জুম্মা শিবপুর জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্হানে তাহাকে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী,৭পুত্র ও ১কন্যাসহ অসংখ্য গুনগাহী আত্মীয়-স্বজন রাখিয়া যান।
তাহার নামাজে জানাযায় উপস্থিত ছিলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, জয়কলস ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, ব্যবসায়ী মুজিবুর রহমান, দলিল লেখক মোঃ মাসুক মিয়া, আব্দুল তাহিদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সাধারণ সম্পাদক মামুন আহমেদ সহ এলাকার অসংখ্য মুসুল্লিয়ানবৃন্দ,শান্তিগঞ্জ বাজারের ব্যবসায়ীবৃন্দ ও আত্মীয়-স্বজন প্রমূখ।