ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

প্রতিবেদক
News Desk
১৯ মার্চ ২০২৬, ১:৩৮ পূর্বাহ্ণ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক :

আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করতে সৌদি আরবে বৈঠকে বসতে যাচ্ছে আরব ও বিভিন্ন মুসলিম দেশুগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে একথা জানায়। আজ বুধবার এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

মন্ত্রণালয় জানায়, এই বৈঠকের লক্ষ্য হলো অঞ্চলজুড়ে শান্তি ও স্থিতিশীলতাকে বজায় রাখতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা ও সমন্বয়কে আরো গভীর করা।

লারিজানি হত্যাকাণ্ড ইরানের শাসন ব্যবস্থায় কতটা প্রভাব ফেলবেলারিজানি হত্যাকাণ্ড ইরানের শাসন ব্যবস্থায় কতটা প্রভাব ফেলবে
মধ্যপ্রাচ্যজুড়ে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর, তেহরান উপসাগরীয় রাষ্ট্র, ইসরাইল এবং অঞ্চলজুড়ে মার্কিন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে, যা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা সংকট তৈরি করেছে। ইরানি হামলার কারণে দুবাই ও দোহাসহ উপসাগরীয় বিমানবন্দরগুলোতে বিমান চলাচল প্রায়ই ব্যাহত হচ্ছে।

মঙ্গলবারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সিরিয়া, আলজেরিয়া, ইরাক, বসনিয়া হার্জেগোভিনা, মিশর এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে এ বিষয়ে কথা বলেন।

সূত্র: আরব নিউজ

আরও পড়ুন

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ

শান্তিগঞ্জে পিএফজি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎

শান্তিগঞ্জে মরহুম কুরবান আলী মাস্টার শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে পুরস্কার বিতরণী  ‎

এবার আরও ভয়ংকর ড্রোন প্রকাশ্যে আনলো ইরান

বাংলাদেশ শিক্ষক সমিতি বোয়ালখালী উপজেলা শাখার সভা ও ইফতার মাহফিল

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় সেজ্জিল টু দিয়ে হামলা চালালো ইরান

শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব না ফেরার দেশে

ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখোমুখি ইসরায়েল