ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে ১০০ অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ

প্রতিবেদক
News Desk
১৪ মার্চ ২০২৬, ১:৪৪ অপরাহ্ণ

Link Copied!

জবি প্রতিনিধি

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে পুরান ঢাকার ছিন্নমূল মানুষের মাঝে সেহরি বিতরণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতা মো শাহরিয়ার হোসেন। তাঁর উদ্যোগে প্রায় ১০০ জন ছিন্নমূল ও অসহায় মানুষের হাতে সেহরির খাবার তুলে দেওয়া হয়।

শুক্রবার দিবাগত রাতে পুরান ঢাকার বিভিন্ন সড়ক ও ফুটপাত এলাকায় ঘুরে ছিন্নমূল, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের মাঝে সেহরির খাবার বিতরণ করেন শাহরিয়ার ও ছাত্রদলের নেতাকর্মীরা।

খাবার বিতরনের বিষয়ে জানতে চাইলে শাহরিয়ার জানান, ‘রমজান মাসে অনেক মানুষ আছেন, যারা ঠিকমতো এক বেলা খাবারও জোগাড় করতে পারেন না। বিশেষ করে যারা রাস্তায় বা ফুটপাতে থাকেন, তাদের জন্য সেহরির সময় খাবার জোগাড় করা আরও কঠিন হয়ে পড়ে। সেই বিষয়টি মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছেন।

তিনি বলেন, “আমরা রাতে বের হয়ে দেখি অনেক মানুষ ফুটপাতে বা রাস্তার পাশে ঘুমিয়ে আছেন। তাদের অনেকেরই সেহরি করার মতো কোনো ব্যবস্থা থাকে না। আমাদের আশপাশে এমন অনেক মানুষ আছেন, যাদের পক্ষে প্রতিদিন এক বেলা খাবার জোগাড় করাও কঠিন। তাদের কথা ভেবেই আমরা ছোট্ট এই আয়োজন করেছি, যাতে অন্তত সেহরির সময় তারা কিছু খেতে পারেন।”

শাহরিয়ার আরও বলেন, “এটি খুব বড় কোনো আয়োজন নয়। সামর্থ্য অনুযায়ী ছোট একটি উদ্যোগ। কিন্তু সমাজের যার যতটুকু সামর্থ্য আছে, সেখান থেকে যদি সবাই একটু করে এগিয়ে আসে, তাহলে অনেক ছিন্নমূল মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব।”

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একাধিক নেতাকর্মী উপস্থিত থেকে সেহরি বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন। তারা পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছিন্নমূল মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেন।

আরও পড়ুন

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদ ইফাতের মায়ের আকুতি

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস