ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

রংপুর সিটি নির্বাচন : ১৪৩ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

প্রতিবেদক
admin
১৭ নভেম্বর ২০২২, ১০:৪১ অপরাহ্ণ

Link Copied!

রংপুর সিট করপোরেশন প্রধান ফটক।

রাফিউল ইসলাম রাব্বি, রংপুর ব্যুরো: রংপুর সিটি করপোরেশনের (রসিক) নির্বাচনে ১৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনজন। বাকি সবাই সংগ্রহ করেছেন কাউন্সিলর পদে।

৭ নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) পর্যন্ত এই ১৪৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ নভেম্বর।

বৃহস্পতিবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও রংপুর মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এম এ মজিদ। এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ১৩ জন ও কাউন্সিলর পদে ৪১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এর আগে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ নিয়ে তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার পর্যন্ত মেয়র পদে তিনজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১০২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ বিষয়ে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশন সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।’

আরও পড়ুন

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ

শান্তিগঞ্জে পিএফজি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎

শান্তিগঞ্জে মরহুম কুরবান আলী মাস্টার শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে পুরস্কার বিতরণী  ‎