ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

ফের চবি’র মূল ফটকে তালা, অচল অবস্থায় শিক্ষা-কার্যক্রম।

প্রতিবেদক
admin
১৯ সেপ্টেম্বর ২০২২, ১০:২৫ পূর্বাহ্ণ

Link Copied!

আহমেদ হানিফ, চবি প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এর মূল ফটকে তালা দিয়ে অনির্দিষ্টকালের জন্যে অবরোধের ঘোষণা দিয়েছে শাখা ছাত্রলীগের একাংশ।

আজ (১৯ই সেপ্টেম্বর ২০২২) কোনো শিক্ষক কর্মচারীর বাস শহরের উদ্দেশ্যে ছেড়ে যায়নি, শাটল চলাচল বন্ধ আছে। এমতাবস্থায় শ্রেণি শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে, স্থগিত হতে পারে বিভাগের প্রেজেন্টেশন ও পরীক্ষা।

দীর্ঘদিন পর ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি নিয়ে চলমান রয়েছে আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের।পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এতে করে সাধারণ শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে। পরিস্থিতি কখন স্বাভাবিক হয় এ নিয়ে সংশয়ে শিক্ষার্থীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের ৬টি উপগ্রুপের নেতাকর্মীরা ক্যাম্পাসের মূল ফটকে তালা দিয়ে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক দিয়েছে।
আন্দোলনরত নেতাকর্মীদের মারফতে জানতে পারি তাদের দেওয়া দাবী গুলো যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।
তাদের দাবী গুলোর মধ্যে হলো,
বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের কমিটি বর্ধিতকরণ, ত্যাগীদের মূল্যায়ন ও কমিটিতে পদপ্রাপ্ত বিবাহিত, চাকুরিজীবী ও নিষ্ক্রিয়দের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া।

প্রতিবেদন লেখা অবস্থায় দেখতে পেলাম শাখা ছাত্রলীগের একটা গ্রুপে মিছিলের মাধ্যমে ক্যাম্পাস প্রদক্ষিণ করছে।

আরও পড়ুন

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ

শান্তিগঞ্জে পিএফজি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎

শান্তিগঞ্জে মরহুম কুরবান আলী মাস্টার শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে পুরস্কার বিতরণী  ‎