ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ

মিঠাপুকুরে প্রথম নারী ইউএনও হিসেবে ফাতেমাতুজ জোহরার যোগদান

প্রতিবেদক
নিউজ ভিশন
৬ আগস্ট ২০২১, ৮:২১ অপরাহ্ণ

Link Copied!

রাফিউল ইসলাম রাব্বি, রংপুর ব্যুরো:

রংপুরের মিঠাপুকুরে প্রথম নারী নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ফাতেমাতুজ জোহরা বৃতি। এর আগে উপজেলায় (১৯৮৩ – ২০২১) সালের ৫ আগস্ট পর্যন্ত সবাই পুরুষ ইউএনও হিসেবে দায়িত্ব পারন করেছেন।

নবাগত ইউএনও ফাতেমাতুজ জোহরা বৃতি’র কাছে দ্বায়িত্ব হস্তান্তর করছের বিদায়ী ইউএনও মো. মামুন ভুঁইয়া।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকালে এ উপলক্ষে বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করে মিঠাপুকুর অফিসার্স ক্লাব। অনুষ্ঠানে বিদায়ী নির্বাহী কর্মকর্তা মো. মামুন ভূঁইয়া ও সহকারী কমিশনার (ভূমি) নূর-ই অলম সিদ্দিকীকে বিদায় সংবর্ধনা এবং নবাগত ইউএনও ফাতেমাতুজ জোহরা বৃতি ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হাসান মৃধাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এর আগে উপজেলা পরিষদের আয়োজনে বিদায়ী ইউএনও ও এসিল্যান্ডকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার। এসময় ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত ও শামীমা আখতার জেসমিনসহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

     উ পজেলা পরিষদের আয়োজনে বিদায়ী ইউএনও ও এসিল্যান্ডকে সংবর্ধনা দেওয়া হয়।

উল্লেখ্য, বিদায়ী ইউএনও মো. মামুন ভূঁইয়া ঠাকুরগাঁও এবং এসিল্যান্ড নূর-ই আলম সিদ্দিকী দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি হয়েছেন। নবাগত ইউএনও ফাতেমাতুজ জোহরা বৃতি এরআগে গাজিপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং এসিল্যান্ড মাহমুদ হাসান মৃধা রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।

নিউজ ভিশন ডেস্ক / রাফিউল ইসলাম রাব্বি

আরও পড়ুন

বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে, নিয়ম-শৃঙ্খলার মাধ্যমে এই শিল্পকে বাঁচিয়ে রাখুন

পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন: উন্নয়নের চাকায় ‘জ্বালানি’ সংকটের অবরুদ্ধ দশা

ইসলামপুরে সংবদ্ধচক্রের জমি জবরদখল করার অভিযোগ

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ