ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ

বরিশালে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ : বৃদ্ধ নিহত, আহত ২

প্রতিবেদক
নিউজ ভিশন
২১ জুন ২০২১, ৪:০৮ অপরাহ্ণ

Link Copied!

 বরিশালের গৌরনদীতে ককটেল বিস্ফোরণে মৌজা আলী মৃধা (৬৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান জানান, অপ্রাপ্তবয়স্ক একজন ওই কেন্দ্রে ভোট দিতে যায়। বিষয়টি ভোটগ্রহণকারীদের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয়। তখন স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়।

তিনি বলেন, ঘটনাটি কেন্দ্রের বাইরে ছড়িয়ে পড়ে। এ সময় ককটেল বিস্ফোরণে মৌজা আলী মৃধা আহত হন। গুরুতর অবস্থায় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

আরও পড়ুন

বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে, নিয়ম-শৃঙ্খলার মাধ্যমে এই শিল্পকে বাঁচিয়ে রাখুন

পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন: উন্নয়নের চাকায় ‘জ্বালানি’ সংকটের অবরুদ্ধ দশা

ইসলামপুরে সংবদ্ধচক্রের জমি জবরদখল করার অভিযোগ

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ