ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের ভাই ফোটা উৎসব পালিত

প্রতিবেদক
admin
২৯ অক্টোবর ২০১৯, ৬:০১ অপরাহ্ণ

Link Copied!

মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা:

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা যমুনা দেয় যমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোঁটা এমন বিশ্বাসে দিনাজপুরের হিলিতে হিন্দু ধর্মালম্বীদের ভাইফোটা উৎসব পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকাল থেকেই হিন্দু ধর্মালম্বীদের প্রতিটি বাড়িতে বাড়িতে উৎসবের আমেজ তৈরি হয়। প্রতিটি পরিবারের বোনেরা এই উৎসবকে ঘিরে তাদের বাবার বাড়িতে আসেন এবং ভাইয়েরা উপস্থিত হন বোনের আশির্বাদ নিতে। এই শুভ দিনটিতে বোনেরা ললাটে তিলক কেটে ভাইয়ের মঙ্গল কামনায় পূজা করেন। ভাই ছোট হলে ধান-দূর্বা দিয়ে, আর বড় বোন আশীর্বাদ করে, দীর্ঘায়ু কামনা করে। আর বড় ভাই হলে প্রণাম করে ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ গ্রহণ করে বোন। এই দিনটি ভাই বোনের মিলনের দিন হিসাবে পালিত হয়ে আসছে বহু বছর ধরে। সব বোনেরা নিজের ভাইয়ের সু-স্বাস্থ্য, অমরত্ব, দীর্ঘায়ু কামনা করেন এই দিনটিতে। বর্তমানে সব সংসার খুব ছোট, কোনও পরিবারে ভাই আছে কিন্তু বোন নেই, আবার কোথাও উল্টোটা দেখা যায়, সেই ক্ষেত্রে ভাই-বোন পাতিয়ে এই উৎসবটি পালন করা হয়। এই সম্পর্কই যে অটুট বন্ধন হিসাবে থাকে সেই কামনা করা হয়।

আরও পড়ুন

চকরিয়ায় মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান

৬-৭টি বিষয়ে ফেল করেও কলেজে তালা দিলেন অকৃতকার্য শিক্ষার্থীরা

র‍্যাব কর্মকর্তার হত্যার পর জঙ্গল সলিমপুরে বড় অভিযান, মাঠে ৪ হাজার সদস্য

বন বিভাগের জমিতে ৬ রুমের অবৈধ ভবন: অভিযোগের তীরে ডেপুটি রেঞ্জার, ‘টাকা দিয়ে ম্যানেজ’

‎শান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ

ঢাবিতে ‘ইশা খাঁ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎শান্তিগঞ্জে জয়কলস ইউপি’র ভিজিএফ চাল বিতরণ

যুদ্ধ কতক্ষণ চলবে তা জানিয়েছেন ইরানের কমান্ডার

ইসরাইলের হাইফা নৌঘাঁটিতে বড় আকারের হামলার দাবি হিজবুল্লাহর

লন্ডন প্রবাসী জামাল চৌধুরীর উদ্যোগে চকরিয়ায় ইফতার সামগ্রী বিতরণ