ঢাকাবৃহস্পতিবার , ৪ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

বরিশালের অসহায়দের জন্য প্রধানমন্ত্রীর উপহার

প্রতিবেদক
admin
২৮ এপ্রিল ২০২১, ১২:৩১ পূর্বাহ্ণ

Link Copied!

বরিশাল ব্যুরো :

বরিশালে করোনা প্রাদুর্ভাবে কর্মহীন-অসহায় প্রায় ১ হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলাম বাদল প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

উপহার সামগ্রীতে ৮ কেজি করে চাল, ১ কেজি করে ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ এবং ১ লিটার সয়াবিন তেল রয়েছে।

করোনাকালে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেয়ে বেজায় খুশি অসহায়-কর্মহীনরা। প্রাদুর্ভাবের সময় সহায়তা দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। আগামীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরো সহায়তা প্রদানের কথা বলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানসহ অন্যান্যরা।

আরও পড়ুন

বিরোধীদলীয় নেতার সংসদের সম্মানী ভাতা কওমী মাদ্রাসায় ওয়াকফ

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

দেশে আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

মোটরসাইকেল ও অটোরিকশার ওপর থাকছেনা অগ্রিম আয়কর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলি : দুই বাংলাদেশি আহত

সীমান্তের নিরাপত্তা থেকে মানবতার সেবায়: নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অনন্য মানবিক উদ্যোগ।

‘হাদি হত্যার’ ঘটনা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য

রাজনীতির নামে কোনো গুণ্ডামি চলবে না– হুইপ নিজান

​স্বামীর পরকীয়ার ভাংগনের মুখে রুমার সংসার