ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

যশোর অঞ্চলে করোনা ফের ঊর্ধ্বমুখি

প্রতিবেদক
admin
১৪ নভেম্বর ২০২০, ১:৩২ পূর্বাহ্ণ

Link Copied!

নিলয় ধর, স্টাফ রিপোর্টার(যশোর): যশোর অঞ্চলে করোনাভাইরাস শনাক্তের হার ফের ঊর্ধ্বমুখি। প্রায় ২মাস পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় ২২ জনের নমুনা পজেটিভ ফল দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের (এনএফটি) বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, বৃহস্পতিবার রাতে তাদের ল্যাবে মোট ১৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২টি পজেটিভ ফল দিয়েছে। বাদবাকি ১২৮টি নমুনা নেগেটিভ ফল দেয়।তিনি জানান, এদিন যশোর জেলার ১১০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬টি পজেটিভ ফল দিয়েছে।

এছাড়া এই দিন মাগুরার ২০টি নমুনা পরীক্ষা করে ৪টি পজেটিভ পাওয়া যায়। আর ঝিনাইদহের সমসংখ্যক নমুনায় পজেটিভ ফল এসেছে ২টি।পরীক্ষার বিস্তারিত ফলাফল শুক্রবার সকালেই সংশ্লিষ্ট ৩ জেলার সিভিল সার্জনদের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

গেল এপ্রিল থেকে দেশের অন্যান্য স্থানের মতো যশোরাঞ্চলেও করোনাভাইরাস মহামারি রূপ নেওয়া। পরবর্তী কয়েক মাস উল্লেখযোগ্য সংখ্যক নমুনা পজেটিভ ফল দিতে থাকে।

এমনকী কোনো কোনো দিন পজেটিভ নমুনার সংখ্যা একশত ও ছাড়ায়।আগস্টের পর থেকে করোনার বিস্তৃতি ক্রমে কমতে থাকে। একপর্যায়ে তা ওয়ান ডিজিটেও চলে আসে।অবশ্য প্রকোপ কমে আসায় ল্যাবে নমুনা পাঠানোর হারও কমতে থাকে।

সম্প্রতি দেশজুড়ে করোনার প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গতি রেখে যশোরাঞ্চলের সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহ ও পরীক্ষার হারও বাড়ে। গত প্রায় সপ্তাহজুড়ে যবিপ্রবি ল্যাবে গড়ে ১০টির মতো নমুনা পজেটিভ ফল দিচ্ছিল। আজ একলাফে তা বেড়ে বিশ ছাড়িয়ে যায়।

স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত যশোর জেলায় চার হাজার ১৮৫ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মেলে। এদের মধ্যে তিন হাজার ৯৭৬ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৫০ জন।

এখনো হাসপাতাল আইসোলেশনে আছেন ৪জন। বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১৪২ জন করোনা রোগী। উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।।

আরও পড়ুন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান

৬-৭টি বিষয়ে ফেল করেও কলেজে তালা দিলেন অকৃতকার্য শিক্ষার্থীরা

র‍্যাব কর্মকর্তার হত্যার পর জঙ্গল সলিমপুরে বড় অভিযান, মাঠে ৪ হাজার সদস্য

বন বিভাগের জমিতে ৬ রুমের অবৈধ ভবন: অভিযোগের তীরে ডেপুটি রেঞ্জার, ‘টাকা দিয়ে ম্যানেজ’

‎শান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ

ঢাবিতে ‘ইশা খাঁ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎শান্তিগঞ্জে জয়কলস ইউপি’র ভিজিএফ চাল বিতরণ

যুদ্ধ কতক্ষণ চলবে তা জানিয়েছেন ইরানের কমান্ডার

ইসরাইলের হাইফা নৌঘাঁটিতে বড় আকারের হামলার দাবি হিজবুল্লাহর

লন্ডন প্রবাসী জামাল চৌধুরীর উদ্যোগে চকরিয়ায় ইফতার সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ‎