ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

মায়ের স্মৃতি

প্রতিবেদক
admin
২৪ সেপ্টেম্বর ২০২২, ১:১৫ পূর্বাহ্ণ

Link Copied!

আমার মনের মধ্যে দৃঢ় বিশ্বাস জন্মেছে যে, আমার মা জান্নাতের শ্রেষ্ঠস্থান জান্নাতুল ফেরদাউসে যেতে সক্ষম হবেন (মহান আল্লাহ কবুল করুন)। আমার নিজের মা, এ জন্য অতি আবেগপ্রবণ হয়ে এমনটা বলছি না। এ জীবনে আমার মা বহু ত্যাগ স্বীকার করেছেন। বহু কষ্ট করেছেন। পৃথিবীর জীবনে আমার মা সুখ-শান্তির মধ্যে কোন সময় ছিলেন না। আমার মা তার স্বামীর থেকেও যথাযথ হক পাননি। আমার শ্রদ্ধেয় বাবাকে এ কথা বললে তিনি তখন কৌশলে এড়িয়ে যেতেন। আমরা তিন ভাই এক বোন মায়ের যথাযথ যত্নও নিতে পারিনি। মা আমাদের দুই ভাইকে নামাজ পড়তে বলতেন। ছোটবেলা থেকে মা নামাজ আদায় করলেও আমরা ঠিকমত নামাজ আদায় করতাম না।

আর আমরা এখন সরাসরি মায়ের সেবা করতে পারছি না। এখন শুধু (রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানিস সগিরা) এই দোয়া পড়ে সান্ত্বনা নিচ্ছি। ঠিকই সঠিক সময়ে খাওয়া-দাওয়া করছি। পত্রপত্রিকা পড়ছি। জীবন অতিবাহিত করছি। কিন্তু মায়ের জন্য আমাদের সেই কষ্ট কমছে না। আমার মা নেই পৃথিবীতে। একসময় ভাবতাম (যখন মা পৃথিবীতে ছিলেন) আমার মা পৃথিবী থেকে বিদায় নিলে আমি কী করে পৃথিবীতে বেঁচে থাকব। কিন্তু তার পরও জান-প্রাণ নিয়ে বেঁচে আছি।তবে দিন রাতের বেশির ভাগ সময় মায়ের কথা মনে পড়ে।

মাঝে মধ্যে আমাকে যখন কেউ প্রশ্ন করে, আমি তখন উত্তর দিতে ভুলে যাই। কারণ ওরকম অনেক সময়ই মায়ের কথা মনে পড়ে যায়। সেদিন আমার ছোট ভাই প্রসবকালে আমার শ্রদ্ধেয় দুঃখী ও অভিমানী মা (আমাদের জান্নাত) পৃথিবীর জীবন থেকে বিদায় নেন। মা ইন্তেকালের আগে থেকেই তিনি মারাত্মক কোনো অসুস্থ ছিলেন না। মা নানান ট্র্যাজেডিতে মনে খুব আঘাত পেয়েছেন। মায়ের বুকটা ব্যথায় ভরা ছিল।কিন্তু সুস্থ ছিলেন। হ্যা, আমার ছোট ভাইয়ের জন্মের পর মায়ের স্বাভাবিক জ্ঞান ছিল না। এমন অবস্থায়ও মা কুরআনের বিভিন্ন সুরা মুখস্থ পড়তেছিলেন। কালেমা পড়তেছিলেন। কিন্তু তার কিছুক্ষণ পর মা আমাদের ছেড়ে নিরব হয়ে চলে যান। সেই নিরবতা থেকে আর জেগে উঠেননি। পাড়ি জমিয়ে দেন পরপারের জগতে।

আজ খুব মনে পড়ে, আগে প্রতিদিন বিভিন্ন দোয়া পড়ে ‘ফুঁ’ দিতেন। রাতে আমরা বাসায় ফিরলে মা আমাদের নিয়ে খুশির গল্প করতেন। মা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন আজানের সামান্য পরেই। ফজরের আজানের সাথে সাথে মায়ের ঘুম ভেঙে যেত। মা ফজরের নামাজের পর দীর্ঘ সময় কুরআন তিলাওয়াত করতেন। ছোট ছোট ছেলে মেয়েদের কুরআন পড়াতেন। ছোটবেলায় মাকে অনেক বিরক্ত করতাম। আমার মনে আছে একবার মা সকালে বাড়িতে একটি কক্ষে বসে কুরআন তিলাওয়াত করছেন। এমন অনেক সময় আমি মায়ের কাছে গিয়ে নাশতা চাইতাম।আমাকে নাশতা তৈরি করে দিতেন। খাওয়াদাওয়া নিয়ে মাকে মহা বিরক্ত করেছি। মা প্রচণ্ড ধৈর্য সহকারে আমাদেরকে খাবার খাওয়াতেন। মায়ের হাজারো স্মৃতি এখন চোখের সামনে ভাসছে। কিন্তু মা নেই। এসব কিছু মহান আল্লাহর ইচ্ছা।
আজো মাঝে মধ্যে রাতে মায়ের কথা মনে করে কেঁদে উঠি। মাকে জীবিত অবস্থায় দেখতাম নানির কথা মনে করে মা প্রায়ই কেঁদে উঠতেন। তখন এর গুরুত্ব বেশি বুঝিনি। এখন বুঝতে পারছি।কিন্তু এখন বুঝে কোনো লাভ পাচ্ছি না।

তাই আমাদের যাদের মা এখনো বেচে আছেন। তারা যেন তাদের কোনো কষ্ট না দিই। তাদের যথাযথ সেবা ও সম্মান করার চেষ্টা করি। পরিশেষে আল্লাহর কাছে দুআ করি, আল্লাহ তা’য়ালা যেন আমার মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।আমিন।

হাফিজুল ইসলাম
শিক্ষার্থী, কওমি মাদরাসা টাংগাইল।

আরও পড়ুন

ডিজিটাল নাগরিকতা ও অপতথ্য যাচাই বিষয়ে কুবি শিক্ষার্থীদের গ্রামভিত্তিক ক্যাম্পেইন

জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় শৈশবের স্কুলের ছোট ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সালাউদ্দিন আহমেদ

ছায়া সংসদ বিতর্কে রানার আপ অর্জন ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের

সড়ক দুর্ঘটনার শিকার হয়েও কুবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন রাতুল

“হ্যাঁ” জয়যুক্ত হলে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ফিরে আনা সম্ভব:ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ডা. শফিকুর রহমানের জনসভা আজ মহেশখালীতে প্রস্তুত মঞ্চ, প্রশাসনের নজরদারি জোরদার

চিরিংগাসহ উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের নিরাপদ করা হবে : আব্দুল্লাহ আল ফারুক

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার মিথ্যা অপবাদ ছড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রীসংস্থা

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে আল-খাওয়ারেজমি সাইন্স ফেস্ট-২০২৫

নৌবাহিনীর তৎপরতায় কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলে উদ্ধার

গাইবান্ধার সাঘাটায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান: ১৩ যানবাহনকে প্রসিকিউশন