ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. বিনোদন

আসছে সোহাগের “উড়াইয়া দিলাম মন” মিউজিক ভিডিও।

প্রতিবেদক
admin
১৭ সেপ্টেম্বর ২০২০, ১:০৬ পূর্বাহ্ণ

Link Copied!

মোঃ রেজাউল করিম সবুজ।

দেশের শূন্য দশকে “লাল শাড়ি পড়িয়া কন্যা” গানের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন সঙ্গীতশিল্পী সোহাগ। এরপর কন্যা মন দিলা না, ও কন্যা কাইন্দো না, ও পরাণ বন্ধুয়া, যাইরে যাই কন্যা যাই সহ অসংখ্য গানও দেশ জুড়ে ব্যাপক আলোড়ন ছাড়াই। এছাড়াও অসংখ্য জনপ্রিয় গান আছে এই শিল্পীর যা এখনও শ্রোতাদের মুখে মুখে। আগামীকাল বৃহস্পতিবার জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী আবারও নতুন গান নিয়ে আসছেন। “উড়য়া দিলাম মন” শিরোনামের চমৎকার একটি মিউজিক ভিডিও নিয়ে এবার হাজির হচ্ছেন ভিন্ন রুপে। গানটি লিখেছেন ও সুর করেছেন ইফরাত এবং সঙ্গীতায়োজন করেছেন সোহাগ নিজেই। পূর্বাচল ৩০০ ফিটের বিভিন্ন মনোমুগ্ধকর স্থানে গানটির শুটিং করা হয়েছে। গানে সোহাগের সাথে মডেল হয়েছেন মিথিলা নাওরিন। “উড়াইয়া দিলাম মন” গানটি নিয়ে সঙ্গীতশিল্পী সোহাগ বলেন, আমি গানটি নিয়ে অনেক অাশাবাদী। অাশা করছি শ্রোতা ও দর্শকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে। আমি শ্রোতাদের ভালোবাসায় সামনের দিনগুলোতে আরও নতুন নতুন চমক দিতে চাই। আগামীকাল বৃহস্পতিবার রাত ০৯ টায় আরটিভি মিউজিক ইউটিউবে চ্যানেলে গানটি রিলিজ হবে। এদিকে সোহাগ বর্তমানে নিয়মিত গান গাওয়ার পাশাপাশি সুর ও কম্পোজিশনে ব্যাস্ত সময় পার করছেন। এছাড়াও নিজস্ব ইউটিউব চ্যালেন Shohag Music Plus ও নিয়মিত গান রিলিজ করছেন। জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর জন্য অনেক অনেক শুভকামনা। দেশ ও দেশের বাইরে ছড়িয়ে পড়ুক তার অসংখ্য গান।

আরও পড়ুন

ইসরাইলের ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় হিজবুল্লাহর হামলা

‘ঢাকা টু বেইজিং ফেলোশিপ’-চালুর প্রস্তাব দিয়েছেন ডাকসু ভিপি

এবার ঈদুল আযহার ছুটিতে হস্তক্ষেপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুর

এপেক্স ক্লাব অব বারআউলিয়ার ২০২৬ বর্ষের প্রেসিডেন্ট হলেন রবিউল হাসান তানজিম

সাংবাদিক সম্মেলনে ভূমিদস্যুতা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; নিরাপত্তা ও ন্যায়বিচার দাবী

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া, ফুটবলে ইংরেজি ও ক্রিকেটে আইন বিভাগ চ্যাম্পিয়ন

নাসির উদ্দিন পাটোয়ারীর উপর হামলা : ছাত্রদলের ৮ নেতার বিরুদ্ধে মামলা

জবিস্থ গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণের সভাপতি শিপন, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান

সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের পাশে রাবির স্টুডেন্ট

ডুলাহাজারা ডিগ্রি কলেজ ছাত্রদলের এইচএসসি ১ম বর্ষের আহ্বায়ক কমিটি অনুমোদন

রংপুরে জমকালো আয়োজনে যাত্রা শুরু করল পোশাক ব্র্যান্ড ‘LOOKS’

বোয়ালখালী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা