ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. বিনোদন

এবারের ঈদেও খুলছে না দেশের সবচেয়ে বড় সিনেমা হল মণিহার

প্রতিবেদক
admin
৩১ জুলাই ২০২০, ২:১৩ পূর্বাহ্ণ

Link Copied!

জেমস আব্দুর রহিম রানা, যশোরঃ

ঈদুল আযহাতেও খুলছে না দেশের কোন সিনেমা হল। বন্ধ থাকছে এ ঈদেও দেশের সবচেয়ে বড় সিনেমা হল যশোরের মনিহার। প্রতি বছর ঈদে মনিহার সিনেমা হলে গিয়ে নতুন সিনেমা দেখার দর্শকের আগ্রহ থাকলেও এবার পবিত্র ঈদুল আযহাতেও হচ্ছেনা দর্শকদের দেশের সবচেয়ে বড় সিনেমা হলে বসে নতুন মুভি দেখার সুযোগ।

করোনা ভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেকে দেশের সব সিনেমা হল বন্ধ রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলছে অফিস-ব্যবসা। খুলছে শপিংমলগুলো। কিন্তু এখনও বন্ধ সিনেমা হল। কবে খুলবে তাও নিশ্চিত নয়। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, আসছে কোরবানির ঈদে সিনেমা হল খুলবে না। গত ২৬ জুলাই তথ্য মন্ত্রণালয়ে প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে আলাপকালে এ সিদ্ধান্ত জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, করোনার প্রকোপ চলাকালীন দেশে বন্যার আঘাত এসেছে। এমন সময় সিনেমা হল খোলা ঠিক হবে না। কারণ করোনা বা বন্যায় শারীরিক দূরত্ব বজায় রেখে সিনেমা চালানো সম্ভব নয়। পাশের দেশ ভারত কিংবা পাকিস্তানেও সিনেমা হল খুলছে না।’ এদিকে মুক্তির তালিকায় প্রস্তুত রয়েছে প্রায় ১৬টি ছবি। কিন্তু, করোনার কারণে ঈদুল ফিতরের মতো আসন্ন ঈদেও সিনেমা হলগুলো বন্ধ থাকছে বলে হলে মুক্তি পাচ্ছে না কোনো ছবি। ছবিগুলোর মধ্যে রয়েছে: ‘বিদ্রোহী’, ‘শান’, ‘মিশন এক্সট্রিম’, ‘মন দেব মন নেব’, ‘বিশ্বসুন্দরী’, ‘নীল মুকুট’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’, ‘চল যাই’, ‘নারীর শক্তি’, ‘ঊনপঞ্চাশ বাতাস’, ‘বান্ধব’, ‘নীল ফড়িং’, ‘জিন’, ‘আমার মা’, ‘পরান’ ও ‘মেকআপ’। গত ১৮ মার্চ থেকে চলচ্চিত্র প্রযোজক সমিতি, প্রদর্শক সমিতিসহ সংশ্লিষ্ট সব সমিতি মিলে সিনেমা হল বন্ধের ঘোষণা দেয়। প্রথমে ২ এপ্রিল পর্যন্ত বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

রাউজান-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর জয়, পুত্র সামিরের হাতে রেজাল্ট শিট হস্তান্তর

রাউজানের নবনির্বাচিত সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে রাউজান প্রেস ক্লাব

কক্সবাজার-৪ আসনের ফল পুনঃগণনার দাবি জামায়াত প্রার্থী নূর আহমদ আনোয়ারীর

এ যেন ভোট নয় ঈদের আনন্দঘন মূহুর্ত

জামায়াতে ব্যাংক লুটেরা ও চাঁদাবাজ নেই

শরণখোলায় ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

“অ্যাডভেঞ্চার মনপুরা” অনুষ্ঠান আয়োজন করছে ঢাকা কলেজ প্রাক্তন রোভার স্কাউট ফোরাম”

তারুণ্যের ভাবনা মিট উইথ মজনু” কর্মশালার আয়োজন করেন মুন্সি রফিকুল আলম মজনু

শান্তিগঞ্জে বাপ-পুত্রের পিআইসি, কমিটি গঠনে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি ‎

আওয়ামী লীগপন্থী আমলাদের হাতে নির্বাচনের চাবি!

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ও পরিচিতি সভা অনুষ্ঠিত

“ভোটাধিকার প্রয়োগে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- বিএনপির সাংসদ পদপ্রার্থী সালাহউদ্দিন আহমদ