ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবির নজরুল হলে দুই দফা মারামারি, বহিষ্কৃতদের নিরাপত্তা চেয়ে আবেদন শিশুর মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা-বাবার ভূমিকা বা প্যারেন্টিং এর গুরুত্ব লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল : সমুদ্রবন্দরে সতর্কতা জারি তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান চকরিয়ায় পাহাড়িয়া পাড়া কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বুকের এক্স-রে চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্টার ব্রেড বেকারিকে জরিমানা ‘যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছিল, তারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি করছে’ হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতির জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর

চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্টার ব্রেড বেকারিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৮:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজারের চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি এবং খাবারে অননুমোদিত বিষাক্ত কেমিক্যাল ব্যবহারের অভিযোগে স্টার ব্রেড বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (২৩ আগস্ট) দুপুরে চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সালাম মাস্টারপাড়া এলাকায় থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ। অভিযানে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চকরিয়া পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর হায়দার আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে স্টার ব্রেড বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় কারখানাটিতে চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে, মাছি-পোকামাকড়ের উপস্থিতির মধ্যেই বিভিন্ন ধরনের বেকারি সামগ্রী তৈরি করতে দেখা যায়।

অভিযানকালে আরও দেখা যায়, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি না মেনে প্রতিষ্ঠানটি পরিচালনা করা হচ্ছিল। পাশাপাশি কর্তৃপক্ষ বৈধ পরিবেশ ছাড়পত্র প্রদর্শনেও ব্যর্থ হয়। এছাড়া খাবারে রং ও স্বাদ আনতে অননুমোদিত কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দ্রুত কারখানার পরিবেশ স্বাস্থ্যসম্মত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, “সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করা আমাদের প্রধান অগ্রাধিকার। কেমিক্যাল মিশিয়ে কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে মানুষের জীবন ঝুঁকিতে ফেলার সুযোগ কাউকে দেওয়া হবে না। ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্টার ব্রেড বেকারিকে জরিমানা

আপডেট সময় : ০৮:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬