ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুনকে গ্রেপ্তার করল র‌্যাব প্রবাসী বয়ফ্রেন্ডকে রুমমেটদের আপত্তিকর ছবি পাঠানো ইবির সেই ছাত্রী বহিষ্কার দেওয়ানগঞ্জে ৭কেজি গাঁজাসহ নারী আটক চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ল হানিফ পরিবহনের বাস রাজধানীর বুকে জামালপুরের প্রতিচ্ছবি শওকত হাসান মিঞার মানবিক উদ্যোগ ইবির তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে রবিউস সানি ও মোজাহিদ রাষ্ট্রপতি নির্বাচন : কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি, ৩৫ বছর পর হবে ভোট সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত টেকনাফে পুলিশের অভিযানে৭০হাজার ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি আটক রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই সরকারের চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী

চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ল হানিফ পরিবহনের বাস

মাতামুহুরী (কক্সবাজার) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজারের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়েছে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট বদিউল আলম ফকিরের বাড়ির সামনে হালকা বৃষ্টির সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃষ্টির কারণে মহাসড়কের পাশের মাটি ও কাদা পিচ্ছিল হয়ে যাওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান বাসটির যাত্রীরা।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে বাসের কোনো যাত্রী আহত বা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের পাশে জমে থাকা পিচ্ছিল কাদা ও মাটির কারণে ওই এলাকায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। তারা মহাসড়কের পাশের ঝুঁকিপূর্ণ স্থানগুলো দ্রুত পরিষ্কার করে নিরাপদ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ল হানিফ পরিবহনের বাস

আপডেট সময় : ১০:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬